চকরিয়ায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একব্যক্তি নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম ফোরকান উদ্দিন (৫৫)। তিনি চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আবূদুলবারী পাড়ার মৃত ফজলর রহমানের পুত্র।
এছাড়া সহিংসতায় আরো কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছেন। চকরিয়া বায়তুশ শরফ রোডে এ ঘটনা সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বায়তুশ শরফ রোডে বিকেল ৪ টা ১০ মিনিট থেকে থেমে থেমে ১০-১৫ রাউন্ড গুলির আওয়াজ পাওয়া যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ফোরকান প্রাণ হারান।
গুলাগুলির সময় ভীত সন্ত্রস্ত লোকজন এলোপাতাড়ি ছোটাছুটি করতে গিয়ে আরো ১০-১২ ব্যক্তি আহত হয়েছে।
সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকায় ব্যবসায়ীরা দ্রুত দোকানের ঝাপ ফেলে দোকান বন্ধ করে দেয়। এ ঘটনায় চকরিয়া সদরের চিরিংগা বাণিজ্যিক এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
বিস্তারিত আসছে….







