শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

আশ্রয় শিবির ছাড়তে চায় রোহিঙ্গারা

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
সোমবার, ১৪ আগস্ট ২০২৩
0 0
আশ্রয় শিবির ছাড়তে চায় রোহিঙ্গারা
0
SHARES
336
VIEWS
Share on FacebookShare on Twitter

শরণার্থী ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের সাবিক অবস্থা ও পরিস্থিতি জানতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এ সময় রোহিঙ্গারা প্রতিনিধি দলকে বলেন, ‘আশ্রয় শিবিরে আমরা ভালো নেই, নিজ ভূমিতে ফিরতে চাই’।

সোমবার (১৪ আগস্ট) সকালে প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে গাড়িযোগে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।

সফরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। কেইস ও ম্যাকরমিক রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের গঠিত আর্থিক তহবিল সংক্রান্ত কমিটির সদস্য।

মতবিনিময়ে অংশ নেওয়া রোহিঙ্গা তরুণ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘মার্কিন প্রতিনিধিদলকে আমরা জানিয়েছি, আমাদের রেশন কমানো হয়েছে, ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা নিয়মিত হয়ে পড়েছে। আশ্রয় জীবনে আমরা ভালো নেই, তাই দেশে ফিরতে চাই’।

এ সময় এ সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর আছে বলে রোহিঙ্গাদের আশ্বস্থ করেছেন। মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান মুজিব।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছু-দৌজা নয়ন জানান, সকাল ৯টায় কংগ্রেসের প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমসহ ইউএনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সকাল সাড়ে ১১টার দিকে কংগ্রেস প্রতিনিধিদল রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান। সেখানে প্রতিনিধিদল ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

তিনি আরও জানান, দুপুরে কংগ্রেস প্রতিনিধিদল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। বিকেলে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কংগ্রেস প্রতিনিধিদল কক্সবাজার সফরকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করে রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

কংগ্রেস প্রতিনিধি দলকে আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস হিউম্যান রাইট এর চেয়ারম্যান মাস্টার মো. জুবায়ের রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি চিঠি দেন।

ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা। এরপর তারা রাতে ঢাকা ফিরে যাবেন।

Previous Post

ডিজিটাল নিরাপত্তা আইনে পেকুয়ায় এক ব্যক্তি কারাগারে

Next Post

চকরিয়ার বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে: জেলা প্রশাসক

Next Post
চকরিয়ার বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে: জেলা প্রশাসক

চকরিয়ার বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে: জেলা প্রশাসক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB