শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মাতামুহুরীর ভাঙনে বিলীন হচ্ছে চকরিয়া লক্ষ্যারচরের ৩৫ বসতঘর

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৯ আগস্ট ২০২৩
0 0
মাতামুহুরীর ভাঙনে বিলীন হচ্ছে চকরিয়া লক্ষ্যারচরের ৩৫ বসতঘর
0
SHARES
333
VIEWS
Share on FacebookShare on Twitter

পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার শুরুতে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বুধবার দুপুরে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের চরপাড়া গ্রামে মুহুর্তে নদীতে বিলীন হয়ে গেছে স্থানীয় আবদুল জব্বার নামের একব্যক্তির বসতঘরের সিংহভাগ এলাকা। বর্তমানে নদী ভাঙনের চরম ঝুঁকিতে পড়েছেন ওই গ্রামের অন্তত ৩৫ পরিবারের বসতঘর। এই অবস্থায় এলাকার লোকজনের মাঝে উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে স্থানীয় লক্ষ্যারচর ইউনিয়নের জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসী নদীর ভাঙন প্রতিরোধে বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম ও সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী বেদার বলেন, মাতামুহুরী নদী থেকে পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার শুরুতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। গতকাল বুধবার দুপুরে লক্ষ্যারচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী নদী সংলগ্ন চরপাড়া এলাকার আবদুল জব্বার নামের একব্যক্তির বসতভিটার গাছপালাসহ বেশকিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এখন নদীতে বিলীন হবার পথে ওই এলাকার অন্তত ৩৫ পরিবারের বসতঘর।

সরেজমিনে দেখা গেছে, লক্ষ্যারচর ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা আবদুল জব্বার ছাড়াও বাচ্চু সওদাগর, নুরুল আলম, আবদুল মতলব, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ শরীফ, শাহ আলম, আবু শামা, নুরুল হুদা, জাহেদুল ইসলাম, মোহাম্মদ ইসহাক, তৌফিকুল ইসলাম, আব্বাস আহমদ এর বাপদাদার আমলের পুরানো বাড়িভিটা যে কোন মুহূর্তে মাতামুহুরী নদীতে বিলীন হয়ে যাবে। এতে পরিবার গুলো মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে পরিবার পরিজন নিয়ে উদ্বাস্তু হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

এই অবস্থায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিম ও সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী বেদার সহ এলাকাবাসী মাতামুহুরী নদীর ভাঙন প্রতিরোধে স্থানীয় কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ বুলেট বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তারপরও মাতামুহুরী নদীর ভাঙনের কবল থেকে অসহায় পরিবারগুলো বসতভিটা, পাশের ছিকলঘাট স্টেশনের দোকানপাট ও জনগণের যানমাল রক্ষায় নদীর তীরে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ অথবা বালুর বস্তা বসাতে হবে। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করছি।

জানতে চাইলে বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী বলেন, চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের চরপাড়া এলাকায় মাতামুহুরী নদীর ভাঙনে বসতঘর বিলীন হচ্ছে শুনে বুধবার বিকালে সেখানে পাউবোর একটি টিম পাঠানো হয়েছে। তাদের সরেজমিন রিপোর্টের ভিত্তিতে ওই এলাকায় নদী ভাঙন প্রতিরোধে জরুরি প্রকল্পের আওতায় তীর সংরক্ষণ কাজের ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

চকরিয়ায় নেমে যাচ্ছে বানের পানি: ভেসে উঠছে ক্ষতচিহ্ন

Next Post

গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

Next Post
গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB