শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সাকিবের কোর্টে অধিনায়কত্বের ‘বল’।

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৯ আগস্ট ২০২৩
0 0
সাকিবের কোর্টে অধিনায়কত্বের ‘বল’।
0
SHARES
348
VIEWS
Share on FacebookShare on Twitter

সভা শুরুর আগেই জানাজানি হয়ে গেল সভার ‘সিদ্ধান্ত’। সেটি হলো, জরুরি সভার পরও জানা যাবে না বাংলাদেশ দলের পরবর্তী ওয়ানডে অধিনায়কের নাম।

অন্য সংস্করণের নেতৃত্বে বদল আনতে হবে কি না, জানা যাবে না সেটিও। অধিনায়ক ঠিক করার আগের অপরিহার্য কাজটাই যে তখনো করা হয়নি! সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি বিসিবির। কারও সঙ্গে কথা না বলে তো আর তাঁকে অধিনায়ক বানিয়ে দেওয়া যায় না।

মিরপুরের বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের গতকালের জরুরি সভাটি তাই শেষ হয়েছে অধিনায়কত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই। ও হ্যাঁ, একটা সিদ্ধান্ত অবশ্য হয়েছে। সভার পর বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুসই সেটি জানিয়েছেন সাংবাদিকদের।

বোর্ড পরিচালকেরা সবাই মিলে বিসিবি সভাপতি নাজমুল হাসানকে দায়িত্ব দিয়েছেন সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।জালাল ইউনুস বলেন, ‘আশা করি, আমরা দুই–তিন দিনের মধ্যে, ১২ আগস্ট আমাদের ডেডলাইন আছে (এশিয়া কাপের দল ঘোষণার), তার আগেই অধিনায়ক ঠিক করে করে আপনাদের জানিয়ে দেব।’

বোর্ড সভাপতিকে দায়িত্ব দেওয়ার আগে সভায় পরিচালকেরা দিয়েছেন তাঁদের মতামতও। সবার মতামতের যোগফল হিসাব করলে অবশ্য সম্ভাব্য অধিনায়ক একজনই—সাকিব আল হাসান। সূত্র জানিয়েছে, সভায় উপস্থিত সব পরিচালকই সাকিবকে ওয়ানডে অধিনায়ক করার পক্ষে মত দিয়েছেন। সাকিব তাতে রাজি হলে তিনি বাংলাদেশ দলের তিন সংস্করণেরই অধিনায়ক হয়ে যাবেন। তাতেও আপত্তি নেই কোনো পরিচালকের।

সাকিব যদি টেস্ট আর টি–টোয়েন্টি দলের অধিনায়ক থেকেই ওয়ানডে দলের অধিনায়কত্ব করার তৃতীয় দায়িত্বটি নেন, তা বরং সাদরেই গ্রহণ করবে বিসিবি। কাজেই বল এখন সাকিবের কোর্টে।

সম্ভাব্য অধিনায়ক হিসেবে লিটন দাসের নামও আছে আলোচনায়। তবে অধিনায়ক হিসেবে লিটনের নাম আসবে তখনই, যখন সাকিব কোনো একটি সংস্করণে অধিনায়কত্ব করতে না চাইবেন। সে রকম হলে লিটনের ডেপুটি হতে পারেন মেহেদী হাসান মিরাজ।

তবে অধিনায়কত্বের আলোচনাটা সে পর্যন্ত যাবে কি না, তা নির্ভর করছে বিসিবি সভাপতির সঙ্গে সাকিবের আলোচনার ওপর। সাকিব রাজি হয়ে গেলে অধিনায়ক খোঁজার প্রক্রিয়া শেষ হয়ে যাবে ওখানেই।

তবে তামিম ইকবাল গত বৃহস্পতিবার ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার পর পাঁচ দিন চলে গেলেও সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে আলোচনা কেন এখনো হয়নি, সেটা একটা প্রশ্ন। বিসিবির এক কর্মকর্তা এর ব্যাখ্যায় গঠনতন্ত্রের বাধ্যবাধকতার কথা বলেছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, অধিনায়ক ঠিক করতে হয় বোর্ড সভা করে। জরুরি সভা ডেকে সেই বাধ্যবাধকতাই পালন করা হয়েছে। বোর্ড পরিচালকেরা সভাপতিকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়ার পর এখন নাজমুল হাসানের জন্যও বাকি কাজটা সহজ হয়ে গেল।

আসলেই কি সহজ? নেতৃত্ব নেওয়ার ব্যাপারে সাকিব পাল্টা কোনো শর্ত দিলে তা বরং একটু কঠিনই হয়ে উঠতে পারে। কিংবা তিন সংস্করণের দায়িত্ব নিয়েও সাকিব যদি মাঝেমধ্যে কোনো সংস্করণ থেকে বিশ্রাম নিতে চান!বিশেষ করে অধিনায়ক হয়েও টেস্ট ক্রিকেটটা কয়েক বছর ধরেই নিয়মিত খেলেন না তিনি। বিশ্বকাপের পরপরই যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ, বিসিবি আশ্বস্ত হতে চায় যে সাকিবকে সেখানেও অধিনায়ক হিসেবে পাওয়া যাবে। নয়তো লাল বল–সাদা বলে আলাদা অধিনায়ক করার দিকে ঝুঁকতে পারে বিসিবি।

অধিনায়ক ঘোষণা না হওয়ায় ঝুলে গেছে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ২০-২২ সদস্যের দল ঘোষণাও। আজ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ঢাকায় এসে আগামীকাল বৃহস্পতিবার এ নিয়ে আলোচনায় বসবেন নির্বাচকদের সঙ্গে।

এরপরও অধিনায়কের মতামত জানা বাকি থাকবে।ক্রিকেট পরিচালনাপ্রধান অবশ্য বলেছেন, দুই–তিন দিনের মধ্যেই দল দিয়ে দেওয়া হবে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হবে এশিয়া কাপের ১৫ সদস্যের দলও। এসিসির বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১২ আগস্টের মধ্যেই তা করতে হবে।

Previous Post

ট্রাকভর্তি চাল নিয়ে ঈদগাঁও’র বন্যার্তদের মাঝে ছুটে গেলেন এমপি কমল

Next Post

টেকনাফে সাতলাখ ইয়াবা উদ্ধার

Next Post
টেকনাফে সাতলাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে সাতলাখ ইয়াবা উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB