শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ট্রাকভর্তি চাল নিয়ে ঈদগাঁও’র বন্যার্তদের মাঝে ছুটে গেলেন এমপি কমল

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ৯ আগস্ট ২০২৩
0 0
ট্রাকভর্তি চাল নিয়ে ঈদগাঁও’র বন্যার্তদের মাঝে ছুটে গেলেন এমপি কমল
0
SHARES
386
VIEWS
Share on FacebookShare on Twitter

ট্রাকভর্তি চাল নিয়ে বন্যার্তদের মাঝে ছুটে গেলেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে কক্সবাজারের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়।

ফলে ওই এলাকার মানুষ পানিবন্ধি হয়ে পড়ে। খবর পেয়ে কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ঢাকা থেকে মঙ্গলবার (৮ জুলাই) বিকালে ছুটে যান ঈদগাঁও এলাকার বানভাসি মানুষের পাশে। সাথে নিয়ে যান এক ট্রাক চাল।

তিনি উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে চালগুলো বন্যাকবলিত অসহায় ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন। এসময় তিনি নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।

চাল বিতরণ কালে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন, ঈদগাঁও উপজেলার মানুষ যখনই দুর্যোগের মুখোমুখি হয়, তখনই সর্বপ্রথম ছুটে আসেন সাইমুম সরওয়ার কমল এমপি। তারা বলেন, নির্বাচন আসলেই গুটিকয়েক নেতার আসাযাওয়া থাকলেও দুঃসময়ে এমপি কমল ছাড়া কেউ অসহায় মানুষের পাশে থাকে না। সাইমুম সরওয়ার কমল এমপির মত মানুষকেই আগামীতেও আমরা এমপি হিসেবে পেতে চাই।

তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, অতি বৃষ্টির কারণে আমার নির্বাচনী এলাকায় বন্যা দেখা দিলে, আমি ঢাকা থেকে ছুটে আসি। অতীতের মতো আমি অসহায় মানুষের পাশে রয়েছি। এমপি কমল বলেন, বিএনপি নেতারা বৈশ্বিক মহামারী করোনাকালেও মানুষের পাশে ছিলোনা, বন্যার সময়ও তাদের দেখা যায় না। অসহায় মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার আপনাদের পাশেই রয়েছে।

চাল বিতরণকালে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কক্সবাজার জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ তারেক, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন মল্লিক, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ছাত্রলীগ নেতা আব্দুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাইমুম সরওয়ার কমল এমপি ঈদগাঁও উপজেলার পালপাড়া, জালালাবাদ, লরাবাগ, পোকখালি, নাইক্ষ্যংদিয়া সহ বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন।

Previous Post

বন্যায় পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ:দুইদিনে ৯ জনের প্রাণহানী

Next Post

সাকিবের কোর্টে অধিনায়কত্বের ‘বল’।

Next Post
সাকিবের কোর্টে অধিনায়কত্বের ‘বল’।

সাকিবের কোর্টে অধিনায়কত্বের ‘বল’।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB