কক্সবাজারের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা আদায়ের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী কর্মকর্তা আশরাফ আলী ও স্বাস্থ্য সহকারী মুরাদ ছিদ্দিকীকে রবিবার বিকেলে স্থানীয়রা আটক করে প্রশাসনে খবর দেয়।
খবর পেয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান তাদেরকে আটক করে উপজেলায় নিয়ে আসেন।
বানিয়ারছাড়াসহ বেশ কিছু ষ্টেশনের ব্যবসায়ীরা জানান, অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী কর্মকর্তা আশরাফ আলী ও স্বাস্থ্য সহকারী মুরাদ ছিদ্দিকী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযানের ভয় দেখিয়ে রশিদ বিহীন টাকা আদায় করে আসছে। গত কিছুদিন ধরে একই কায়দায় বানিয়ারছড়া ষ্টেশনের ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা খুজেন।
সর্বশেষ ৬আগষ্ট বিকাল ৪টার দিকে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলতে গেলে ব্যবসায়ীদের সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে সন্ধেহের সৃষ্টি হলে স্থানীয় জনতা ও ব্যবসায়ীরা তাদেরকে আটকে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থলে পৌছে তাদেরকে আটক করে উপজেলায় নিয়ে আসে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান সাংবাদিকদের বলেন, তারা টাকা উত্তোলনের বিষয়টি স্বীকারোক্তিসহ প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
রশিদ বিহীন উত্তোলনকৃত ২৩৮৪০ টাকাসহ আলামত জব্দ করা হয়েছে। বিষয়টি কক্সবাজারের সিভিল সার্জনকে অবহিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্তের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দিয়ে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।







