শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পর্যটকের হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করল ট্যুরিষ্ট পুলিশ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩
0 0
পর্যটকের হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করল ট্যুরিষ্ট পুলিশ
0
SHARES
360
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারে মুন্সিগঞ্জ থেকে বেড়াতে এসে ইজিবাইকে হারিয়ে ফেলা গুরুত্বপূর্ণ জিনিসপত্র উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে এসব জিনিসপত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে ছিল ক্যামেরা, আইডি কার্ড, ব্যক্তিগত ব্যবহারের কাপড় চোপড়।

ভুক্তভোগী বেসরকারি চ্যানেল ‘যমুনা টেলিভিশন’ এর মুন্সিগঞ্জ প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব।

আরাফাত জানান, তিনি কলাতলী থেকে ইজিবাইক নিয়ে বেলা সাড়ে ১২ টার দিকে শহরের দি কক্স সিটি সুপার মার্কেটে যান।

এ সময় ভুল বশত ক্যামেরা Canon 700D মডেলের ক্যামেরা, টেলিভিশনের আইডি ও প্রয়োজনীয় মালামালসহ একটি ব্যাগ গাড়িতে ফেলে চলে যান।

পরে কিছুদূর না যেতেই ব্যাগের কথা মনে পড়লে বেশ কিছুক্ষণ ওই গাড়ির খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহেরীন আলমের সান্নিধ্যে যান। এ সময় তার পরামর্শে একটা সাধারণ ডায়েরি করেন। এরপরই এ্যাকশনে নামে ট্যুরিস্ট পুলিশ।

আরাফাত আরো জানান, ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক আবদুস সবুর সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিভিন্ন এলাকায় অভিযানে নামে। পুরো শহর ঘুরে এক পর্যায়ে ঘুন গাছতলা এলাকায় ইজিবাইকটির দেখা মেলে। এ সময় চালককে জিজ্ঞেস করলে সে প্রথমে অস্বীকার করলেও পরে জিনিসপত্র বের করে দেয়।

ট্যুরিস্ট পুলিশের এমন বিচক্ষণতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান। ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহেরীন আলম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ফোর্স পাঠিয়ে পর্যটক আরাফাতের মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

অগণিত ইজিবাইকের মধ্যে বিষয়টি একটু চ্যালেঞ্জিং মনে হলেও সিসিটিভির ফুটেজ থাকায় ইজিবাইকটি খুঁজে পেতে সহজ হয়েছে। পরে হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়।

তিনি বলেন, পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিতে আমরা সর্বদা সচেষ্ট আছি। এরপরও কোন পর্যটক বিপদগ্রস্ত হলে সাথে সাথে আমাদের জানানোর অনুরোধ রইলো।

Previous Post

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দাখিল : রিপাবলিকানরা বলছে ‘ষড়যন্ত্রের’ অংশ!

Next Post

টেকনাফে একলাখ ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ দুজন আটক

Next Post
টেকনাফে একলাখ ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ দুজন আটক

টেকনাফে একলাখ ইয়াবা নিয়ে রোহিঙ্গাসহ দুজন আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB