বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ মরহুম নুরুল কাদের বিকম এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভায় দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন বাবুল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, সাবেক ক্রীড়া সম্পাদক এসএম আলমগীর হোছাইন, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আমান উদ্দিন আমান।
চকরিয়া পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিফুল মোস্তফা রাজিফের সঞ্চালনায় স্বরণ সভায় মরহুম নুরুল কাদের বিকম এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে মোনাজাত করেন মাওলানা কফিল উদ্দিন এমএ।
স্মরণ সভায় চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব, নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান, পৌর কাউন্সিলর এম নুরুস শফি, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, কাউন্সিলর নুরুল আমিন ও কাউন্সিলর বেলাল উদ্দিন।







