কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ নুরুল আমিন ভুট্টো (২৪) নামের এক চিহ্নিত ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
রবিবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫টায় উখিয়া রত্নাপালং ইউপির ৫ নং ওয়ার্ডের চাকবৈঠার করইবুনিয়া তার নিজ বাসা থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি একই এলাকার মৃত আলী আহম্মদের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি জানান , নুরুল আমিন ভুট্টো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক কারবারি। চার মাস পূর্বে তিনি জেল থেকে বেরিয়ে পুনরায় ইয়াবা ব্যবসা শুরু করেছে এধরণের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।







