কক্সবাজারের টেকনাফে আলীর ডেইল এলাকায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলার পলাতক মামলার আসামী মোস্তফা কামাল নামে এক আসামীকে আটক করেছে র্যাব-১৫।
আটক মোস্তফা কামাল (৩১)। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ড আলীর ডেইল এলাকার হাকিম আলীর ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫, এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ উপজেলার আলীর ডেইল এলাকায় অভিযান চালায়।উক্ত অভিযানে র্যাবের চৌকস দল ওই এলাকা থেকে মাদক ও অস্ত্র মামলার গ্রেফতারী ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত আসামী মাদক ও অস্ত্র মামলার সাথে জড়িত এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান ছিলেন বলে স্বীকার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার গ্রেফতারী পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আটক আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র সহ একাধিক মামলার রয়েছে।







