চকরিয়ার বরইতলী পহরচাঁদায় সোমবার দিবাগত রাতে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাত পৌনে তিনটার দিকে পহরচাঁদা বাজারে স্থানীয় ফরিদুল আলম ও নিজামউদ্দিনের মালিকানাধীন স মিলটিতে আগুন লাগলে প্রায় দশ লক্ষ টাকার গাছ ও যন্ত্রপাতি পুড়ে যায়।
পরে চকরিয়া ফায়ার সার্ভিস অকুস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।







