মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের শুকরিয়া পাড়া গ্রামে ময়না পাখি (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ করেছেন নিহত ওই নারীর পরিবার।
দিবাগত রাত বৃহস্পতিবার (২২ জুলাই) আনুমানিক সাড়ে ৮ টার সময় নিহত ময়না পাখির বড় ছেলের শোর চিৎকার শোনে প্রতিবেশী লোকজন ওই ঘরে গেলে, ঘরের ভিতরে সিলিং ফ্যানের সাথে ময়না পাখিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
পরে তাকে দ্রুত উদ্ধার করে রাত আনুমানিক ৯টায় মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
জানা যায়- বড় মহেশখালীর ১ নম্বর ওয়ার্ডে শুকরিয়া পাড়া গ্রামের নুরুল কবিরের ছেলে লোকমান হাকিম প্রকাশ ‘ধলাইয়্যা’র সাথে বছর পাঁচেক আগে বিয়ে হয় একই ইউনিয়নের ফকিরাকাটা গ্রামের আমির হোসেন প্রকাশ মনুর মেয়ে ময়না পাখির।
নিহত ময়নার ভাই অভিযোগ করে বলেন, তার বোনকে তার শ্বশুর বাড়ির লোকজন নানা সময় মারধরসহ শারীরিক নির্যাতন করতো। এনিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে শালিসি বৈঠকও হয়েছে। শনিবার (২২ জুলাই) এক বিয়ের কেনাকাটা নিয়ে তার বোনের স্বামীসহ সারাদিন ব্যস্ত ছিলেন। পরে তিনি বাড়ি ফিরে যান।
এরমধ্যে তার কাছে খবর আসে তার বোনকে তার স্বামী লোকমান প্রকাশ ধলাইয়া বেধড়ক মারধর করে মাথায় উপুর্যুপরি আঘাত করেছে। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করতে গিয়ে বাড়ির ফ্যানের সাথে তার বোনের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ময়নার ভাই অভিযোগ করে বলেন, তার বোন কে হত্যার ঘটনাকে ভিন্নভাবে প্রবাহিত করতে ফ্যানের সাথে লাশ ঝুলিয়ে দিয়েছে তারা।
নিহত ওই নারী ২ ছেলে সন্তানের জননী। বড় ছেলের বয়স ৪ বছর, ছোট ছেলের বয়স ১৮ মাস বলে জানা যায়।
পুলিশ গতরাতে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে জানায় মহেশখালী থানা সূত্র।







