শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় দীর্ঘ ২৯ বছর পর নুর হোসেন হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
শুক্রবার, ২১ জুলাই ২০২৩
0 0
চকরিয়ায় দীর্ঘ ২৯ বছর পর নুর হোসেন  হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে দীর্ঘ ২৯ বছর পর নুর হোসেন হত্যা মামলার পলাতক আসামী মনোহর আলম প্রকাশ মনুর আলমকে (৪৬) গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া রাস্তার মাথা এলাকার একটি দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মনোহর আলম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড হেতালিয়াপাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র। মামলার পর থেকে সে পলাতক ছিল। অভিযোগ রয়েছে, বিগত ২০১৬ সালে পরিবার সদস্যরা জালিয়াতির মাধ্যমে মনুর আলম মারা গেছে মর্মে থানা পুলিশ দিয়ে তদন্তও করা হয়।

চকরিয়া থানা পুলিশ সুত্রে জানা যায়, ১৯৯৪ সালের ১ আগষ্ট রাত আনুমানিক ৯ টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের হেতালিয়াপাড়া মসজিদের পাশে ছেলে জয়নাল আবেদীনের সাথে ঝগড়ার জেরে প্রতিপক্ষের লোকজন একই এলাকার মৃত ফজল করিমের পুত্র নুর হোসেনকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের পুত্র সাহাব উদ্দীন বাদী হয়ে চকরিয়া থানায় ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় মনুর আলম ছাড়া সবাই গ্রেফতার হয়ে জামিনে এসেছেন। মামলাটিতে তদন্তকারী কর্মকর্তা অবশ্য ৭ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার আসামী মুছা আলম, আবদু রশিদ, আলী হোসেন ও ফজল করিম জামিনে থাকলেও অপর আসামী আইয়ুব আলী, ইউসুফ আলী ইতোমধ্যে মারা গেছেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন,
বর্তমানে মামলাটি কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। মামলার ৬ জন আসামী কারাভোগ করে জামিনে থাকলেও আসামি মনুর আলম দীর্ঘ ২৯ বছর পলাতক ছিল। এরই মধ্যে দেড় বছর পূর্বে মনুর আলম বিদেশ থেকে দেশে ফিরে আসে। এরপর থেকে গ্রেফতার এড়াতে পলাতক ছিলেন।
তিনি বলেন, ইতোমধ্যে পুলিশ দেশে আসার পর আসামি মনুর আলমকে ধরতে হন্য হয়ে খুঁজছিল। অবশেষে বুধবার দুপুরে চকরিয়া থানার এসআই ওমর ফারুক, এএসআই শরীফ উল্লাহর হাতে ধরা পড়ে মনুর আলম।

এদিকে মনুর আলম গ্রেফতারের পর তার পরিবারের লোকজন এলাকায় নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করছেন নিহতের পুত্র শামসুদ্দিন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া থানা পুলিশের একটি চৌকস দল দীর্ঘ ২৯বছর পর হত্যা মামলার পলাতক আসামি মনুর আলমকে অবশেষে গ্রেফতার করেছে।

বৃহষ্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Previous Post

চুনতি অভয়ারণ্যের ছেড়ে দেওয়া হলো ২৬টি অজগর সাপ

Next Post

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই গুরুতর আহত

Next Post
ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই গুরুতর আহত

ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই গুরুতর আহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB