শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

টেকনাফে রোহিঙ্গাসহ ছয়জনকে অপহরণ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
শুক্রবার, ২১ জুলাই ২০২৩
0 0
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক //

কক্সবাজারের টেকনাফে দুইজন রোহিঙ্গা শরণার্থী, এনজিওকর্মী ও দিনমজুরসহ ৬ জন অপহরণের শিকার হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বুধবার থেকে তিনদিন নানা কৌশলে অপহরণকারী চক্রের সদস্যরা টেকনাফ উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের পৃথকভাবে অপহরণ করে।

অপহৃতরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মিনাবাজারের জামাল হোসেনের ছেলে মোহাম্মদ ইয়াসিন আরফাত (২১), একই এলাকার নুর কামালের ছেলে মোহাম্মদ নুর (২২), খারাংখালি এলাকার সোনালীর ছেলে মোহাম্মদ ইব্রাহিম (৩০) ও লেদা ২৪ নম্বর ক্যাম্পের আমির হোসনের ছেলে সৈয়দ হোসেন (৫০), শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের হাকিম আলীর ছেলে সাইদুল ইসলাম (১৮) ও টেকনাফ জাদিমুড়া নয়াপাড়ার তজিলুর ইসলামের ছেলে হাসান মিস্ত্রি (৫০)।

অপহৃত ভিকটিমের পরিবার ও ক্যাম্পের মাঝির সূত্রে জানা যায়, বুধবার (১৯ জুলাই) দুপুরের দিকে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে দিনমজুর মোহাম্মদ ইয়াসিন আরফাত (২১) ও মোহাম্মদ নুর (২২)কে ফোন করে কাজের কথা বলে টেকনাফ নিয়ে যায়।

অপহরণের একদিন পর তাদের বাড়িতে ফোন করে মুক্তিপণ দাবি করে আসছে। একইদিন খারাংখালি এলাকার মোহাম্মদ ইব্রাহিম (৩০) প্রধানমন্ত্রীর উপহারের মুজিব বর্ষের ঘরের বিষয়ে ইউএনও অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফেরত আসেনি।

পরে ২৪ ঘণ্টা পর অপহৃত ভিকটিমের মোবাইল থেকে বাড়িতে ফোন করে বলে আমার ওপর খুব মারধর ও নির্যাতন চালাচ্ছে। আমার জন্য টাকা পাঠাও। আরেক অপহৃত রোহিঙ্গা সৈয়দ হোসাইন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে সেও বাড়িতে আর ফেরত আসেনি। তার পরিবারের কাছে ফোন করে দুই লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে।

এ ঘটনার একদিন পর শুক্রবার (২১ জুলাই) বিকাল ৪টার দিকে সাইদুল ইসলাম (১৮) ও হাসান মিস্ত্রি (৫০) শালবাগান ২৬ ক্যাম্পের পাহাড় সংলগ্ন এ/৯ ব্লক ফকিরাবাদ নামক এলাকায় পাহাড়ের মাঝে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পের পানি সাপ্লাই মেশিন মেরামত করতে যান। তিনি বেসরকারি সংস্থা এনজিও ফোরামের কর্মী। হঠাৎ সন্ত্রাসীরা জোর করে মারধর করে তাদেরকে পাহাড়ের ভেতর নিয়ে যায়।

২১ জুলাই রাতে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘অপহরণের বিষয়ে আমরা ভিকটিমদের উদ্ধারে কাজ করছি। এখনো আমিসহ পুলিশের একাধিক টিম পাহাড়ের ভেতর উদ্ধার অভিযানে রয়েছি। তাদের উদ্ধারে আমাদের অভিযান চলমান রয়েছে।

Previous Post

প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও ভিজিএফ কার্ড পেল রোহিঙ্গারা

Next Post

হিরো বানাতে হট্টগোল করেছিলো যাঁরা তাঁরা কারা?

Next Post

হিরো বানাতে হট্টগোল করেছিলো যাঁরা তাঁরা কারা?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB