শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে জখম

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বুধবার, ১৯ জুলাই ২০২৩
0 0
চকরিয়ায় বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে জখম
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

চকরিয়া উপজেলার পুর্ববড় ইউনিয়নে ব্যবসায়ীক কাজ শেষ করে বাড়ি ফেরার পথে আবদুল হামিদ (৩৮) নামের এক ব্যক্তি হামলা ও ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসময় তাকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সর্বশরীরে জখম করা হয়েছে।

সোমবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাইজপাড়া পুর্বস্টেশনে শাহআলমের দোকানের সামনে ঘটেছে এ হামলার ঘটনা। ঘটনার সময় তার কাছ থেকে নগদ ৮৩ হাজার পাঁচশত টাকা ও একটি মোবাইল সেট লুটে নিয়ে গেছে হামলাকারী দুবৃর্ত্তরা। এ ঘটনায় আহত আবদুল হামিদ বাদি হয়ে গতকাল চকরিয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

আহত আবদুল হামিদ স্থানীয় মাইজপাড়া গ্রামের নুরুল হোসাইনের ছেলে। তিনি চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

হামলা ও ছিনতাইয়ের ঘটনায় মামলার এজাহারে আসামি করা হয়েছে স্থানীয় মোহাম্মদ মুবিন, রাসেল, মো.রাফি ও মোহাম্মদ শাহেদ নামের চারজনকে।

মামলার এজাহারে বাদি আওয়ামী লীগ সভাপতি আবদুল হামিদ বলেন, রাজনীতি করলেও তিনি ব্যবসা করে পরিবারের জীবিকা নির্বাহ করেন। সোমবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ব্যবসায়িক কাজ শেষে বেতুয়াবাজার হয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, তিনি মাইজপাড়া পুর্বস্টেশনের শাহ আলমের দোকানের সামনে পৌছালে ধারালো চোরা হাতে অর্তকিত তার গতিরোধ করে এক নম্বর আসামি মুবিন। ঘটনার সময় সে মধ্যপ অবস্থায় ছিলেন।

একপর্যায়ে ছিনতাইকারী মুবিন চোরা হাতে নিয়ে তাকে আঘাত করার জন্য এগিয়ে আসলে ভয়ে পালিয়ে যেতে চেষ্টা করে আবদুল হামিদ। ওই মুহূর্তে অপরাপর আসামিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ঘিরে ধরে মারধর শুরু করে।

আহত আবদুল হামিদ জানান, হামলার সময় আসামিরা হাতে থাকা লোহার রড ও হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে সর্বশরীরে জখম করে। পরে তার শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ঘটনার সময় তার পকেট থেকে নগদ ৮৩ হাজার পাচশত টাকা ও একটি মোবাইল সেট লুটে নিয়ে গেছে। অবশ্য হামলার ঘটনাটি পুর্ব পরিকল্পনায় করা হয়েছে বলে অভিযোগ করেছেন আবদুল হামিদ।

এদিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণে থানা পুলিশের কাছে দাবি জানিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক আশরাফ হোসাইন মেম্বার।

একইসঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনায় জড়িত সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে মামলা রুজুসহ আইনী সহায়তা নিশ্চিতে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Previous Post

পেকুয়ায় পরকীয়ার জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

Next Post

চকরিয়ায় মানিকপুর সড়কে যানবাহন আটকিয়ে লুট, অপহৃত যাত্রী উদ্ধার

Next Post

চকরিয়ায় মানিকপুর সড়কে যানবাহন আটকিয়ে লুট, অপহৃত যাত্রী উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB