শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ায় পরকীয়ার জেরে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ১৯ জুলাই ২০২৩
0 0
0
SHARES
320
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে আবদুল মালেক প্রকাশ মালেক মাঝি (৩৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গোপন সম্পর্কের জের ধরে পরকীয়ায় লিপ্ত এক নারীর স্বামীসহ তার স্বজনরাই গভীর রাতে দুর্গম পাহাড়ী এলাকায় তাকে পিটিয়ে হত্যা করেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। নিহত আবদুল মালেক মাঝি (৩৫) উপজেলার টইটং ইউনিয়নের গুদিকাটা এলাকার নুরুল হকের ছেলে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছেন। সোমবার গভীর রাতে নির্দয় পিটিয়ে গুরুতর জখম করে তাকে।

খবর পেয়ে নিহতের স্বজনরা টইটংয়ের মগশিরা নামক দুর্গম পাহাড়ী এলাকার বাসিন্দা মীর আহমদের বাড়ির উঠান থেকে মূমুর্ষূ অবস্থায় মালেক মাঝিকে উদ্ধার করে।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সেই সময় মালেক মাঝিকে হাত-পা রশি দিয়ে বেঁধে অবস্থায় দেখতে পান তারা। সেখান থেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তার অবস্থার অবনতি দেখতে পেয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে।

নিহতের বড় ভাই আবদুল খালেক মাঝি ও ছোট ভাই মো.ফারুক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মগশিরা নামক দুর্গম পাহাড়ী এলাকার মীর আহমদের বাড়ির উঠান থেকে আবদুল মালেক মাঝিকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করি।

এসময় তার হাত-পা বাঁধা ছিল।
মীর আহমদ ও তার ছেলেরা পরিকল্পিতভাবে আবদুল মালেক মাঝিকে তাদের বাড়িতে মারাত্মক পিটিয়ে জখম করে। এরপর চমেক হাসপাতালে জখমী অবস্থায় তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন।

তবে স্থানীয়দের দাবি, আবদুল মালেক মাঝির সাথে মীর আহমদের এক পুত্রবধুর পরকীয়া চলছিল দীর্ঘ দিন ধরে।

ওইদিন রাতে স্বামীর অনুপস্থিতিতে মালেক মাঝি তার বাড়িতে যায়। এসময় সে হাতে নাতে ধরা পড়লে মীর আহমদের ছেলেরা পিটুনি দেয়।
অভিযুক্তরা এলাকা ছাড়া হওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ দুটি মোবাইল উদ্ধার করেছে। পুলিশ মুল ঘটনা উদঘাটন করে দোষীদের বের করবে। আমার দাবি কোন নিরাপরাধ ব্যক্তি যেন আসামি না হয়।

স্থানীয়রা আরো জানান, আবদুল মালেক প্রকাশ মালেক মাঝি গত ইউপি নির্বাচনে টইটংয়ের ৩ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে ভোট করেন। ওই নির্বাচনে সামান্য ভোটে বিজয়ী প্রার্থীর কাছে হেরে যান।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন,গত রাতে মারপিটের খবর শুনেছি। তবে এখনো কেউ লিখিতভাবে জানায়নি।

Previous Post

রামুর সাংবাদিক নুরুল ইসলাম সেলিমের মায়ের জানাজা সম্পন্ন : বিভিন্ন মহলের শোক

Next Post

চকরিয়ায় বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে জখম

Next Post
চকরিয়ায় বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে জখম

চকরিয়ায় বাড়ি ফেরার পথে আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে জখম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB