শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় এসআর খুনে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে আশিকবিল্লাহ

এম জিয়াবুল হক ,চকরিয়া by এম জিয়াবুল হক ,চকরিয়া
সোমবার, ১৭ জুলাই ২০২৩
0 0
চকরিয়ায় এসআর খুনে দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি  দিয়েছে খুনী
0
SHARES
313
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় হেল্থ কেয়ার নামের ওষুধ কোম্পানির এমআর এরশাদ আলী খুনের ঘটনায় জড়িত থাকার অপরাধ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি আশিক বিল্লাহ সুমন।

সোমবার (১৭ জুলাই) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার এসআই কামরুল ইসলাম গ্রেফতারকৃত আসামি আশিক বিল্লাহকে আদালতে হাজির করেন। এদিন বিকাল চারটার দিকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদ হোসাইন তার খাসকামরায় আসামি আশিক বিল্লাহ’র দেওয়া ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন।

এরপর আদালত জবানবন্দি গ্রহণ শেষে আসামি আশিক বিল্লাহকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, হেল্থ কেয়ার নামের ওষুধ কোম্পানির ওষুধ এক ফার্মেসীর জন্য অর্ডার কেটে বাইরের অন্য ফার্মেসীতে বিক্রি করে দেন এমআর আশিক বিল্লাহ সুমন। বিষয়টি ওষুধ কোম্পানির বাণিজ্যক নীতিমালা ভঙ্গ হওয়ায় কোম্পানির উর্ধবতন মহলকে জানাবেন বলে আশিক বিল্লাহকে হুমকি দেন একই কোম্পানির এসআর এরশাদ আলী।

তাতে কারণে ক্ষিপ্ত হয়ে এরশাদ আলীকে হত্যার পরিকল্পনা নেন ঘাতক আশিক বিল্লাহ। এরই জেরধরে শনিবার ১৫ জুলাই বিকালে একটি চুরি কিনে প্যান্টের পকেটে রাখে আশিক বিল্লাহ। পরে কৌশলে কাজের কথা বলে কক্সবাজার থেকে এরশাদকে চকরিয়া ঢেকে আনেন আশিক বিল্লাহ।

তিনি বলেন, ঘটনার দিন রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এরশাদ আলী চকরিয়া উপজেলা সরকারি হাসপাতাল মাঠে পৌছালে আশিক মোটর সাইকেলে উঠিয়ে এরশাদকে নিয়ে হাসপাতাল মাঠের পশ্চিমে মসজিদের পাশে যান।

সেখানে নেমে দুইজন কোম্পানির ওষুধ বাইরে বিক্রি নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এরই একপর্যায়ে প্যান্টের পকেটে থাকা ছুরি বের করে অর্তকিত এরশাদ আলীর গলায় চালিয়ে দেন ঘাতক আশিক।

ওসি জাবেদ মাহমুদ আরও বলেন, গলায় ছুরি লাগার পর প্রাণে বাঁচতে এরশাদ আলী ঘটনাস্থলে প্রায় ১৫ ফুট দুরে লাফিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এসময় ঘাতক আশিক পুনরায় সেখানে গিয়ে হাঁটু দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দ্বিতীয় দফায় গলায় চুরি চালিয়ে এরশাদ আলীর মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ ঘাতক আশিক বিল্লাহকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে স্বীকার করে আশিক বিল্লাহ।

নিহত এরশাদ আলী (৩২) কুষ্টিয়া জেলার মীরপুর থানা এলাকার সুতাইল গ্রামের শাফিকুল ইসলামের ছেলে। তিনি ওষুধ কোম্পানি হেল্থ কেয়ারের এসআর হিসেবে কক্সবাজারে কর্মরত ছিলেন। অপরদিকে গ্রেফতারকৃত আশিক বিল্লাহ সুমন (৩৪)

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা এলাকার আবদুল জলিলের ছেলে। সে একই ওষুধ কোম্পানির চকরিয়া ডিপোর এমআর হিসেবে দায়িত্বরত ছিলেন।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার বলেন, ওষুধ কোম্পানির এসআর এরশাদ আলী খুনের ঘটনায় তার চাচা মিয়া রবিউল ইসলাম বাদি হয়ে গ্রেফতারকৃত আশিক বিল্লাহকে একমাত্র আসামি করে রোববার রাতে চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন। মামলাটি তদন্তের জন্য এসআই কামরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আশিক বিল্লাহ সুমনকে গতকাল সোমবার আদালতে হাজির করা হলে সে আদালতের কাছে দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা চকরিয়া থানার এসআই কামরুল ইসলাম বলেন, জবানবন্দি গ্রহন শেষে বিজ্ঞ আদালত আসামি আশিক বিল্লাহকে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করেছেন।
তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে মরদেহ গতকাল পরিবার সদস্যদের হাতে হস্তান্তর করা হয়েছে।

Previous Post

লামার প্রবেশমুখের ব্রিজ ও সড়কের বেহাল অবস্থা

Next Post

জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়ায় সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা

Next Post
জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়ায় সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা

জুয়েলার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়ায় সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB