শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

পেকুয়ার মগনামা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি by পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
শনিবার, ১৫ জুলাই ২০২৩
0 0
পেকুয়ার মগনামা ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ
0
SHARES
319
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৫জুলাই) সকাল ৮টা থেকে মগনামা ইউনিয়ন পরিষদ সত্ত্বরে ১ ও ২ নং ওয়ার্ডের নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। মগনামা ইউনিয়নে ১৫ থেকে ১৯জুলাই পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, শনিবার মগনামা ইউনিয়নের দুই ওয়ার্ডে নারী ও পুরুষের মাঝে ২ হাজার ৬০১টি স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। বাকী ওয়ার্ড গুলোতে আগামী (১৬ জুলাই) ৩ ও ৪নং ওয়ার্ড, (১৭ জুলাই) ৫ ও ৬ নং ওয়ার্ড, (১৮ জুলাই) ৭ ও ৮ নং ওয়ার্ড এবং( ১৯ জুলাই) ৯নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে। এই নয়টি ওয়ার্ডে মধ্যে সর্বমোট ১২ হাজার ৭২০টি স্মার্ট কার্ড নাগরিকদের মাঝে বিতরণ করা হবে।

স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম।

আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দু রাজ্জাক, উদ্যোক্তা আমিনুল কবির রানা, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ, ১,২,৩নং ওয়ার্ডের ইউপি মহিলা সদস্য আঞ্জুমান আরাসহ প্রমুখ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মগনামা ইউনিয়ন পরিষদ সত্ত্বরে লাইন ধরে স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। একটি কক্ষে ভোটারের হাতের আঙুলের ছাপ ও চোখের ছাপ নেওয়া হচ্ছে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির স্মার্টকার্ড হাতে তুলে দেওয়া হচ্ছে। স্মার্ট কার্ড পেয়ে লোকজনের মাঝে বেশ আনন্দিত ও উচ্ছ্বাস দেখা গেছে।

চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, মগনামা ইউনিয়নের নারী-পুরুষ স্মার্ট কার্ড নিতে আসছেন। তারা লাইনে অপেক্ষা করে নিয়মকানুন মেনে স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন। এবং জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের কার্যক্রম চলমান থাকবে আগামী ১৯ জুলাই পর্যন্ত। এর মাঝে ১-৮নং ওয়ার্ডে নির্ধারিত সময়ে বাদ পড়ে যাওয়া ভোটার দের স্মার্ট কার্ড আগামী ১৯ জুলাই ইউনিয়ন পরিষদ সত্ত্বরে সংগ্রহ করতে পারবে।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম বলেন, স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের সময় পূর্বে গ্রহণকৃত জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে। ওই কার্ডের কার্যকারিতা নষ্ট করে চোখ ও হাতের আঙ্গুলের ছাপ নিয়ে স্মার্ট কার্ড প্রদান করা হবে।

তিনি আরও বলেন, কেউ যদি পূর্বে গ্রহণ করা কার্ড হারিয়ে ফেলেন তাহলে ট্রেজারি চালান বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩৪৫ টাকা জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে হবে।

Previous Post

বিজিবি দেখে ব্যাগ ফেলে পালালো পাচারকারী মিললো দেড়লাখ ইয়াবা

Next Post

ক্যাম্পে পাহাড় ধসে রোহিঙ্গা শিশু নিহত, আহত ২

Next Post

ক্যাম্পে পাহাড় ধসে রোহিঙ্গা শিশু নিহত, আহত ২

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB