শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

ইউক্রেনে রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক by আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
0 0
ইউক্রেনে রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত
0
SHARES
315
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউক্রেনে রাশিয়ার সিনিয়র জেনারেল নিহত
ইউক্রেনের দক্ষিণ-পূর্ব অঞ্চল জাপোরিঝিয়ার বন্দরনগরী বারদিয়ানস্কে ক্ষেপণাস্ত্র হামলায় ওলেগ সোকভ নামে রুশ সামরিক বাহিনীর সিনিয়র একজন জেনারেল নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুলাই) বেশ কয়েকটি রশিয়ান সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলের কাছে বারদিয়ানস্ক শহরের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন সিনিয়র রুশ জেনারেল নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি রুশ সূত্র জানিয়েছে। ওই হোটেলটি ইউক্রেনে চলমান যুদ্ধে অংশ নেওয়া রুশ সামরিক কমান্ডারদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে রুশ এই জেনারেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে রাশিয়ান যুদ্ধ চ্যানেলগুলো এই খবরটি ব্যাপকভাবে প্রচার করছে।

বারদিয়ানস্কের বিভিন্ন অংশের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কিন্তু বিস্ফোরণের সঠিক স্থান কোনোটিতেই দেখায়নি। রাশিয়ার স্থানীয় সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দেওয়া হয়েছে, গত মঙ্গলবার (১১ জুলাই) স্থানীয় সময় ভোর চারটার দিকে এই হামলাটি ঘটে।

টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভা বলেছেন, ‘একেবারে সমস্ত মিডিয়া’ ক্ষেপণাস্ত্র হামলায় জেনারেল ওলেগ সোকভের নিহত হওয়ার খবরটি রিপোর্ট করছে।

লেফটেন্যান্ট জেনারেল সোকভ ছিলেন রাশিয়ার দক্ষিণ সামরিক জেলার ডেপুটি কমান্ডার। রাশিয়ার রাষ্ট্র-চালিত রশিয়া-১ চ্যানেলে টক শো উপস্থাপনা করেন স্কাবেয়েভা। তিনি বলছেন, যুক্তরাজ্যের সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ওলেগ সোকভ।

বিবিসি বলছে, গত মঙ্গলবার টিভি উপস্থাপক ওলগা স্কাবেয়েভার জনপ্রিয় ৬০ মিনিট শোতে উপস্থিত ছিলেন রুশ এমপি ও অবসরপ্রাপ্ত জেনারেল আন্দ্রেই গুরুলিভ। তিনি বলেছেন, চলমান যুদ্ধে মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও জেনারেল ওলেগ সোকভ সম্প্রতি ইউক্রেনে ফিরে গিয়েছিলেন।

তিনি গত বছরের সেপ্টেম্বরে অধিকৃত পূর্ব ইউক্রেনের সোয়াতোভ এলাকায় রাশিয়ার ১৪৪তম মোটরাইজড ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্ব দেওয়ার সময় আঘাত পেয়েছিলেন। অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, ‘দুর্ভাগ্যবশত, তিনি বীরত্বের সাথে মারা গেছেন। এই ব্যক্তিটি অনেক সম্মানের দাবিদার।’

ইউক্রেনীয় ওই হামলা আজভ সাগরের উপকূলে জাপোরিঝিয়া শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বারদিয়ানস্কের রাশিয়ান সামরিক কমান্ডারদের থাকার হোটেলটি ধ্বংস করে দেয়।

অবশ্য জেনারেল ওলেগ সোকভের মৃত্যুর খবর স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি। তবে ইউক্রেনের কর্মকর্তারাও তার মৃত্যুর বিষয়টি হাইলাইট করেছেন।

Previous Post

উখিয়ার বালুখালী উপ-স্বাস্থ্যকেন্দ্র সিভিল সার্জনকে হস্তান্তর করেছে আইওএম

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন উজরা জেয়া এবং ডোনাল্ড লু!

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন উজরা জেয়া এবং ডোনাল্ড লু!

প্রধানমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করলেন উজরা জেয়া এবং ডোনাল্ড লু!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB