শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

খুনী আইয়াছকে গ্রেফতার করলো চকরিয়া থানা পুলিশ

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
শুক্রবার, ৭ জুলাই ২০২৩
0 0
খুনী আইয়াছকে  গ্রেফতার করলো চকরিয়া থানা পুলিশ
0
SHARES
363
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের দরবেশ কাটায় এলাকায় শালিসি বৈঠকে ছুরিকাঘাতে দিনমজুর আনোয়ার হোসেনকে খুনের মামলার প্রধান আসামী ঘাতক আইয়াছ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজীব চন্দ্র সরকার এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ টিম বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে খুনের ঘটনার ১২ দিনের মধ্যে ঘাতক আইয়াছ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মোহাম্মদ লেদুর ছেলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার।

তিনি বলেন, কিছুদিন আগে স্থানীয় পশ্চিম বড়ভেওলা ইউনিয়নের উত্তরপাড়া এলাকার মো.আইয়াজ উদ্দিন নিহত আনোয়ার হোসেনকে ‘এক কামড়ে ১০ হাজার টাকা’ উস্কানিমুলক কথা বলে ক্ষ্যাপায়। এই ঘটনা নিয়ে স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদকে বিচার দেন নিহত আনোয়ার হোসেন।

সর্বশেষ এ ঘটনাটি নিয়ে গত ২৪ জুন রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় দরবেশকাটা বাজারে একটি দোকানের সামনে বিষয়টি বিচার চলছিল। এরই এক পর্যায়ে ঘাতক আইয়াজ পাশের কামারের দোকান থেকে ছুরি নিয়ে এসে আনোয়ার হোসেনের পিঠে আঘাত করে।

এসময় লোহার রড় দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি তদন্ত মো আবদুল জব্বার বলেন, দিনমজুর আনোয়ার হোসেন খুনের ঘটনায় তার স্ত্রী ইয়াসমিন আক্তার বাদি হয়ে গত ২৫ জুন চকরিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন। সেই থেকে মামলার প্রধান আসামি আইয়াজ উদ্দিন পলাতক ছিলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে খুনি আইয়াজ উদ্দিন এলাকায় অবস্থান করছেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আইয়াজ উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন।

শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Previous Post

আদর্শিক নেতৃত্ব তৈরি করতে হবে –প্রফেসর গিয়াস

Next Post

রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক সন্ত্রাসীদের কেন্দ্রস্থলে পরিনত হতে পারে- স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post
রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক সন্ত্রাসীদের কেন্দ্রস্থলে পরিনত হতে পারে- স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্প আন্তর্জাতিক সন্ত্রাসীদের কেন্দ্রস্থলে পরিনত হতে পারে- স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB