কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৯ শত৫০ পিস ইয়াবাসহ জাকির হোছাইন (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে টইটং ইউপির টইটং বাজার আবিদ কার ওয়াশিং এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। উপপরিদর্শক (এসআই) মো.ইব্রাহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক জাকির হোছাইন রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা উপজেলার বড়জিরি মৃত বাচ্ছু মিয়ার ছেলে।
এসময় ৯৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এবিষয়ে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা (মামলা নং-০৫/২৩) রুজু হয়েছে বলে জানান।







