টেকনাফের বাহারছড়া ইউপির ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে ৮ জন আহত হয়।
আহতরা হলেন ৮ নং ওয়ার্ড কচ্ছপিয়া এলাকার, মোঃ আলম, ইমান হোছেন, নবী হোছন, ছৈয়দ আলম, রফিক, সেতারা বেগম, ও প্রতিপক্ষের নুরুল ইসলাম, নাজির হোছেন।
আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক পৃথকভাবে এ ঘটনা ঘটে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়।
দৈনিক চকোরী প্রতিনিধিদের একটি দল সরজমিনে গেলে জানা যায়, উভয়পক্ষের ভিন্ন ভিন্ন মত, তবে গুরুতর আহত বৃদ্ধ মোঃ আলম জানান, একাধিকবার স্থানীয় ইউপি চেয়ারম্যান কর্তৃক জমির সমাধান হয়। এমনকি উক্ত জমির প্রকৃত মালিকের কাছ থেকে আমি ক্রয় করি যার কাগজপত্র রয়েছে। এবং বাকী জমি গুলো ৫০ বছর ধরে আমাদের পূর্ব পুরুষেরা ভোগ করে আসছে। তারা আজ ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
অপরদিকে নুরুল ইসলাম গংয়েরা জানান, তারাও দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগ করে আসছে, তবে মোঃ আলম গং এর জমির কাগজপত্র রয়েছে বলে জানালে নুরুল ইসলামের ছেলে ইমান হোছাইন জানান, তাদের ক্রয়কৃত জমি রয়েছে ১০ শতক, কিন্তু তারা আরো অতিরিক্ত জমি জোরপূর্বক দখল করার জন্য পায়তারা চালাচ্ছে, এমনকি আজ আমাদের জমিতে আমরা বৃক্ষ রোপণ করতে গেলে মোঃ আলম গংরা দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরাও এর সুষ্ঠু সমাধান চাই।







