কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১৯তম ব্যাচের নবীন বরণ, ১১তম ব্যাচের বিদায় এবং বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২২ জুন দুপুরে।
আইন বিভাগের চেয়ারম্যান আলাউদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ সিআইপি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ভুঁইয়া, বিশেষ অতিথির বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ তাওহীদ হোসাইন চৌধুরী, ডিন ড. রনজিত দস্তিদার, আইন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও পুরাতন ও নতুন শিক্ষার্থীরা। এসময় নবীনদের বরণ করে নেয় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। অতিথিরা মঞ্চে উপবিষ্ট হলে শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। পরবর্তীতে অতিথিরা বিদায়ী শিক্ষার্থী এবং বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন আইন বিভাগের প্রভাষক রায়হাতুলগীর কসবা।
উদ্বোধকের বক্তব্য প্রদানকালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ সিআইপি বলেন, আইন বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ, তাই এই বিভাগের বিশেষ যত্ন নিতে হবে। এই বিশ্ববিদ্যালয়ে মানসম্মত পড়াশোনা হয় বলেই এতোগুলো শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. গোলাম
বক্তব্য প্রদানকালে বলেন, অতি সত্তর এই বিশ্ববিদ্যালয়ে এলএলএম কোর্স চালু করা হবে।
বোর্ড অব ট্রাস্টিজ এর সেক্রেটারি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন আশা প্রকাশ করে বলেন, দ্রুত মামলা নিষ্পত্তির উপায় উদ্ভাবন ও তা বাস্তবায়নে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা কাজ করে যাবেন এবং আইন পেশায় গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।







