পার্বত্য বান্দরবানের আলীকদম সেনা জোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে অসহায় দুঃস্থ পরিবার ও বিভিন্ন স্কুল, কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০ টায় আলীকদম সেনা জোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী,গরীব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ সর্বমোট ২,৪৩,৫৩৬.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোঃ সাব্বির হাসান, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন।
এ সময় প্রধান অতিথি বলেন,আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন,সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃহুদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই একল প্রতিষ্ঠানকে অনুরূপ অনুদান প্রদান করা হয়ে থাকে।







