১১ জুন গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আজ বিকেল ৫টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হশেছে।
জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান,
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, সাংসদ আশেকউল্লাহ রফিক, আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী ও রেজাউল করিম।
সভার শুরুতে মিলাদ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।







