আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কক্সবাজার পৌরসভা নির্বাচন। ইতোমধ্যেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রবিবার দুপুর থেকে জেলা নির্বাচন কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্র সমূহে বিতরণ করা হয়েছে।
এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ১৬ ও সাধারণ কাউন্সিলর পদে ৫৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
১২টি ওয়ার্ড নিয়ে কক্সবাজার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩৮৬ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৫০ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ৪৫ হাজার ২০২ জন।
৪৩টি কেন্দ্রে ২৪৫টি কক্ষ সিসিটিভির আওতায় থাকবে।
এদিকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে তা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা।







