কক্সবাজারের পেকুয়ায় ১হাজার ৫শ ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার( ৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করেছে।
আটক মো.ইব্রাহিম (৩১) টেকনাফ উপজেলার ঝিমংখালী এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার জানায়,গোপন সংবাদের মাধ্যমে উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) সামিম উদ্দিন ও (এএসআই) অর্পন সেন এর নেতৃত্বে পুলিশ উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি নুইন্যামুইন্যা ব্রীজ সংলগ্ন জায়গায় অভিযান চালিয়ে ইব্রাহিম নামের এক কারবারিকে আটক করে।
এ সময় তাঁর কাছ থেকে (এক হাজার পাঁচশত বিশ) পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করেছে।







