বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের(ইউজিসি) চেয়ারম্যান হিসেবে প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ দ্বিতীয় মেয়াদে নিয়োগপ্রাপ্ত হওয়ায় অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান সালাহউদ্দিন আহমদ সিআইপি।
তিনি আজ সোমবার (৫ জুন) বেলা ১১টায় রাজধানী ঢাকার আগারগাঁওস্থ ইউজিসি ভবনে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে তাঁকে উষ্ণ অভিনন্দন জানান।
এ সময় তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে ইউজিসি চেয়ারম্যানকে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি অচিরেই স্থায়ী ক্যাম্পাসে ফিরবে।
তিনি আরো জানান, স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি নির্ধারণ করে ইতোমধ্যে জমিক্রয় সংক্রান্ত বায়নানামা সম্পাদন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মতি পাওয়া গেলে অচিরই জমি রেজিস্ট্রি সম্পন্ন করা হবে।
ইউজিসি চেয়ারম্যানকে তিনি আরো জানান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার থাকায় বিশ্ববিদ্যালয়টি বর্তমানে সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়ায় সুষ্ঠু একাডেমিক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে।
শিক্ষায় পিছিয়ে থাকা কক্সবাজার এলাকার শিক্ষার্থীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এ বিশ্ববিদ্যালয়ে কয়েকটি নতুন বিভাগ চালুর উপর তিনি গুরুত্বারোপ করলে ইউজিসির চেয়ারম্যান তাঁকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অন্যতম সদস্য প্রফেসর ড. আবু তাহের।







