রামুতে জাগো নারী উন্নয়ন সংস্থা (জেনাস) ও নারীপক্ষ এর যৌথ আয়োজনে দুই দিন ব্যাপী ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার, ৩ জুন কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন বলেন, তিনি যখন রামু থানায় ৩ বছর আগে যোগদান করেন, তখন রামু সম্পর্কে অনেক নেতিবাচক কথা শুনেছেন।
কিন্তু উপজেলার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সহাবস্থান, পারস্পারিক শ্রদ্ধাবোধ ও আইন-শৃঃখলা পরিস্থিতি সন্তোষজনক রাখতে এখানকার সকল শ্রেণিপেশার মানুষের ভ‚মিকা দেখে তাঁর এ ধারনা ভুল প্রমানিত হয়েছে।
তিনি আরও বলেন- বিকল্প বিরোধ নিস্পত্তি বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের বাল্য বিবাহ প্রতিরোধ ও বন্ধে কাজ করতে হবে। মামলা-মোক্দ্দমা না করিয়ে স্থানীয়ভাবে সমাধান করতে হবে। এতে সমাজে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্টা হবে। ইউনিয়ন ভিত্তিক নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এমন কর্মশালা নিঃসন্দেহে যুগোপযোগী উদ্যোগ।
সমাপনী অনুষ্টানে দুই দিনের প্রশিক্ষণের শিখন ও করণীয় নিয়ে অংশগ্রহণকারি রাজারকূল ইউনিয়দের সদস্য স্বপন বড়–য়া বলেন, ‘জাগো নারী উন্নয়ন সংস্থার এ উদ্যোগ প্রশংসণীয় এবং আমরা বিরোধ নিস্পত্তি বিষয়ে অনেক ধারণা ও করণীয় সম্পর্কে জানতে পেরেছি। যা আমরা প্রয়োগ করতে পারবো’।
নারীনেত্রী রাশেদা খানম বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্টানে নারীদের অংশগ্রহণ বেড়েছে। তবে মতামত ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীরা এখনও পিছিয়ে আছে। এ নিয়ে সবাইকে কাজ করতে হবে। বাল্য-বিবাহ, স্ট্যাম্প লিখিত বিয়ে বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে নারীপক্ষ এর পরিচালক সামিয়া আফরিন বলেন- জাগো নারী ও নারীপক্ষ এর যৌথ আয়োজনে দুইদিনের প্রশিক্ষণের সকল অংশগ্রহণকারিরা প্রানবন্তÍ ও স্বতঃস্ফুর্ত ছিলো। প্রশিক্ষণ কর্মশালার সকল আয়োজন ছিল ব্যতিক্রমর্ধী। যা কার্যকর ও গুণগত প্রশিক্ষণ প্রদানে সহজতর ও সময়োপযোগি হয়েছে। অনুষ্ঠানে জাগো নারী উন্নয়ন সংস্থার পরিচালক আশুতোষ দে প্রশিক্ষণের নির্দেশনা অংশগ্রহণকারীদের নিজ নিজ এলাকায় বিরোধ নিস্পত্তিতে মানসিক শক্তি ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাগো নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক শিউলী শর্মা বলেন- কর্মশালায় ১১ টি ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় নারী নেতৃবৃন্দের সমন্বয়ে বিরোধ নিস্পত্তির ক্ষেত্রে জেন্ডার বিশ্লেষণ, সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে নারীদের সুযোগ, সীমাবদ্ধতা ও উত্তরণের উপায়, নারীদের ন্যায়বিচার পাওয়ার প্রবেশাধিকার কার্যকর করার পদক্ষেপসমূহ ও নারীর উপর সহিংসতা প্রতিরোধে নারী জনপ্রতিনিধিরা ভ‚মিকা রাখবে।
পরে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ করা হয়।







