কক্সবাজারের পেকুয়ার পুকুরে হাত ধুতে গিয়ে মালিকুল শেফায়েত তৌকি (৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) সকাল ১০টার পেকুয়া সদর ইউপির শেখেরকিল্লা ঘোনায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে বসতঘরে ভাত খায় মালিকুল। খাওয়ার পর হাত ধুতে বাড়ির উঠানের পুকুরে যায়। সেখানে পড়ে গিয়ে ডুবে যায় সে। ঘণ্টা খানেক পর মালিকুলকে খুঁজতে শুরু করি। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পাই। সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার।







