পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন’ সম্পন্ন হয়েছে। (০২ জুন) শুক্রবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় স্থানীয় পানবাজার টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষকলীগের বান্দরবান জেলা শাখার সভাপতি প্রজ্ঞাসার বড়ুয়া ত্রি- বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
উক্ত সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের বান্দরবান জেলার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলা ,আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন এম এ,, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ধুংড়ি মং মারমা, প্রধান বক্তা হিসেবে বক্তৃব্য রাখেন বান্দরবান জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক ও বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো, সেলিম রেজা, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংশেথোয়াই মারমা, বান্দরবান জেলা কৃষক লীগ সহ সভাপতি এম, কামরুল হাসান টিপু, জেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক গ্যব্রিয়্যল ত্রিপুরা, জেলা কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবু প্রমুখ।
উক্ত সম্মেলনে মংসিংথোয়াই মারমাকে সভাপতি ও নাজিম উদ্দিন মাহমুদ এনামুলকে সাধারণ সম্পাদক করে আংশিক উপজেলা কমিটি গঠন করা হয়। শেষে আনুষ্ঠানিক ভাবে গঠিত কমিটির সকল নেতৃবৃন্দের নাম ঘোষনার পর গঠিত কমিটি অনুমোদন দেন, বাংলাদেশ কৃষকলীগের বান্দরবান জেলা সভাপতি প্রজ্ঞাসারবড়ুয়া পাপন ও সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা ।
সম্মেলনে বক্তারা বলেন,পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুরের অক্লান্ত প্রচেষ্টায় বান্দরবান উন্নয়নে রোল মডেল ও আদর্শ জেলায় পরিণত হয়েছে। মন্ত্রীর এই প্রচেষ্টায় বান্দরবান জেলার ৭টি উপজেলায়, ব্রিজ,কালভার্ট,স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ,মন্দির,গীর্জা,সড়কসহ ব্যাপক উন্নয়নের কাজ বাস্তবায়ন হয়েছে।
প্রতিটি উপজেলায় বসবাসকারি জনসাধারণের মানোন্নয়নে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ এগিয়ে চলছে। এবং সকল বিবেধ ভুলে গিয়ে দলীয় স্বার্থে সুশৃঙ্খলভাবে সবাইকে এক যোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।







