শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

রামুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবন উদ্বোধন

খালেদ হোসেন টাপু,  রামু থেকে by খালেদ হোসেন টাপু, রামু থেকে
মঙ্গলবার, ৩০ মে ২০২৩
0 0
রামুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবন উদ্বোধন
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের রামু বাইপাসস্থ ফুটবল চত্বরের পশ্চিম পাশে রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৮ মে) সকাল ১১ টায় ৩ কোটি ৭২ লাখ ১৩ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে ৩ তলা ফাউন্ডেশন বিশিষ্ট নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

এর আগে তিনি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় অংশ গ্রহন করেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশ, বীর মুক্তিযোদ্ধা

চেয়ারম্যান নুরুল হক, জাফর আলম চৌধুরী, নুরুল আবছার, সিরাজুল হক রেজা, আবু আহমদ।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপিকে ক্রেষ্ট দিয়ে সম্মানিত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল এবং ফুলেল শুভেচ্ছা জানান রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনছারুল হক ভূট্টো, সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ হোসেন টাপু।

ভবন উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংগীত শিল্পী মানসী বড়ুয়া।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেন, দেশের শাসন ব্যবস্থায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নেতৃত্বে ২৩ বছর আমরা দেশ পরিচালনা করছি। বিএনপি, জামায়াত, এরশাদ ২৯ বছর দেশ শাসন করেছে। তালিকা করে দেখুন কারা দেশের উন্নয়ন বেশি করেছে। আজকের বাংলাদেশের উন্নয়নের চিত্র দেখলে বুঝতে পারা যায়।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নিরপেক্ষ নয়, মতলববাজ’। দেশের নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। শেখ হাসিনার অধীনেই নিরপেক্ষ নির্বাচন যে হতে পারে, গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচন দেখলে তা বুঝা যায়। নির্বাচন নিয়ে বিএনপির কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সামাজিক নিরাপত্তার বলয়ে নিয়ে এসেছেন। এখন মানুষ অভুক্ত ও গৃহহীন থাকেন না।স্মৃতি চিহ্ন হিসেবে মুক্তিযোদ্ধার কবর সংরক্ষণ করা হবে।

উপজেলা ভিত্তিক সড়কগুলো মুক্তিযোদ্ধাদের নামে করা হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমাদের শুধু মুক্তিযুদ্ধের চেতনায় থাকলে হবে না। আমাদের সন্তান, প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেন চলতে পারে, প্রজন্মকে সেভাবেই বড় করতে হবে।

মতবিনিময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজী বশির, রশিদ আহমদ বিএ, রণধীর বড়য়া, মোজাফফর আহমেদ, নুরুল ইসলাম বাঙ্গালী, মাইমুনুর রশিদ, শামসুল আলম, আবুল কালাম আজাদ, ফরিদ আহমদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট নারী নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী, জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নি,

সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানি,

রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, রামু উপজেলা প্রকৌশলী এলজিইডি মঞ্জুর হাসান ভূঁইয়া, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভৃট্টো, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদ নগর ইউপি চেয়ারম্যান এম ডি শাহ আলম, খুনিয়া পালং সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মাবুদ, গর্জনিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনায়েদ বিপ্লব, রামু উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম,

রামু বিআরডিবির চেয়ারম্যান ইউনুচ রানা চৌধুরী ও রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক,রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাবেক রামু প্রেস ক্লাব সভাপতি খালেদ শহীদ, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নুরুল হাকিম নূকি, মুক্তিযোদ্ধা সন্তান আনোয়ার কামাল বাদল, এজাওয়াত উল্লাহ মোহাব্বত, শঙ্কর বড়ুয়া, অনিক বড়ুয়া, মিজানুর রহমান, আনোয়ার হোসেন বাহাদুর, সৌরভ বড়ুয়া, ওবাইদুল হক, ডা: শ‍্যামল শর্মা, জিয়াউর রহমান,সালাহ আহমদ,রশিদ আহমদ জসিম প্রমূখ ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ সানোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম, কক্সবাজার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান সহ বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Previous Post

সম্প্রীতি রক্ষা ও গুজব রোধে লক্ষ্যে লামায় সভা অনুষ্ঠিত

Next Post

শেখ হাসিনার সরকার জটিল রোগে আক্রান্তদের পাশে রয়েছে- এমপি কমল

Next Post
শেখ হাসিনার সরকার জটিল রোগে আক্রান্তদের পাশে রয়েছে- এমপি কমল

শেখ হাসিনার সরকার জটিল রোগে আক্রান্তদের পাশে রয়েছে- এমপি কমল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB