রবিবার (২৯ মে২২ইং) দুপুরে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্য অফিস লামার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল৷ বিশেষ অতিথি লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, লামা সহকারী তথ্য অফিসার, খন্দকার তৌহিদ, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএম ইমতিয়াজ, লামা কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান সহ প্রমূখ।

সভায় বিভিন্ন ধর্মীয় নেতা, সাংবাদিক, সরকারী-বেসরকারী কর্মকর্তা, সরকার দলীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।







