বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করেছে। কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নং মহাবিপদ সংকেত ও মোংলা সমুদ্র বন্দরকে ৪ নং সতর্ক সংকেত দেখিয়ে দেয় যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকার চর ও দ্বীপ সমূহে ৫-৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।
শুক্রবার রাতে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি সম্পর্কে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, সেন্টমার্টিন দ্বীপের অর্ধেক অধিবাসী ইতোমধ্যেই টেকনাফে আশ্রয় নিয়েছে।
অন্যন্যরা সাইক্লোন সেল্টার সহ নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে। তিনি জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
ইতোমধ্যে উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে প্রশাসন প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে।







