শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

মোটর সাইকেল থামিয়ে স্বামীকে কুপিয়ে স্ত্রীর স্বর্ণালঙ্কার, মোবাইল ছিনতাই, শ্লীলতাহানির চেষ্টা

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
রোববার, ৭ মে ২০২৩
0 0
মোটর সাইকেল থামিয়ে স্বামীকে কুপিয়ে স্ত্রীর স্বর্ণালঙ্কার, মোবাইল ছিনতাই,  শ্লীলতাহানির চেষ্টা
0
SHARES
303
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা জনতা মার্কেট বেতুয়াবাজার সড়কে মোটর সাইকেল থামিয়ে স্বামীকে কুপিয়ে সঙ্গে থাকা স্ত্রীর স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট লুটে নিয়ে গেছে সশস্ত্র দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার বেতুয়াবাজার সেতুর পুর্বপাশে ঘটেছে এ ঘটনা।

ছিনতাইয়ের শিকার আহত ব্যক্তির নাম মো. রবিউল হাসান (৪৪)। তাঁর বাড়ি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। তিনি আগে সেনা বাহিনীতে কর্মরত ছিলেন। অবসরে এসে তিনি পরিবহন ও রাবার ব্যবসা করছেন।

ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় আহত রবিউল হাসান ও তার স্ত্রীকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহত রবিউলকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

আহত রবিউল হাসানের পরিবার সদস্যরা জানান, শুক্রবার দুপুরে রবিউল তাঁর স্ত্রীকে নিয়ে চকরিয়া পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যান।

খাওয়া শেষে বিকালে সেখান থেকে রবিউল স্ত্রীকে নিয়ে একই উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে তাঁর শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। এদিন রাত পৌনে বারোটার দিকে রবিউল শ্বশুরবাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে বারোটার দিকে বেতুয়াবাজার সেতুর কাছাকাছি এলাকায় পৌছালে তাঁরা ছিনতাইকারীর কবলে পড়েন।

আহত রবিউল হাসানের প্রতিবেশী পুর্ববড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুল ইসলাম শামীম বলেন, স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন রবিউল। তারা চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা জনতা মার্কেট এলাকা হয়ে ফেরার পথে জনতা মার্কেট এলাকা থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা তাঁদের পিছু নেয়। রাত বারোটার কিছু পর তারা বেতুয়াবাজার সেতুর কাছাকাছি পৌঁছালে অটোরিকশাটি দ্রুতগতিতে এসে সামনে গিয়ে তাঁদের গতিরোধ করে।

এ সময় অটোরিকশা থেকে তিনজন ছিনতাইকারী নেমে অস্ত্রের মুখে স্বামী স্ত্রী দুইজনকে জিম্মি করে চারটি মুঠোফোন ও তাঁর স্ত্রীর কাছ থেকে সোনার চেইন, গলার হার, কানের দুল ও হাতের আংটি ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীরা তাঁর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করলে রবিউল তাতে বাধা দেন। এ সময় রবিউলকে ধারালো কিরিচ দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা।

আহত রবিউল হাসান বলেন, আমার উপর আক্রমনের একপর্যায়ে আমি এক ছিনতাইকারীর হাত থেকে একটি দা কেড়ে নিই। পরে সেটি দিয়ে তাদেরকে শায়েস্তা করি। এতে ছিনতাইকারীরাও আহত হয়। এরই ফাঁকে ছিনতাইকারীরা একটি ফাঁকা গুলি ছুড়ে অটোরিকশা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই (উপপরিদর্শক) রাজীব চন্দ্র সরকার বলেন, মোটর সাইকেল আরোহী স্বামী স্ত্রী ছিনতাইয়ের শিকার হয়েছে খবর শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে তার আগে ছিনতাইকারীরা পালিয়ে গেছে।

তিনি বলেন, এ ঘটনায় গতকাল শনিবার বিকাল (৫ টা পর্যন্ত) চকরিয়া থানায় এজাহার জমা দেওয়া হয়নি।

অবশ্য পরে জমা দেওয়া হলে এব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ঘটনায় জড়িত ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।

Previous Post

চকরিয়ায় বনদস্যুর সাথে বনকর্মীর গুলি বিনিময়, আহত-৬

Next Post

বন্য হাতির আক্রমণে লামায় কৃৃষকের মৃত্যু

Next Post
বন্য হাতির আক্রমণে লামায় কৃৃষকের মৃত্যু

বন্য হাতির আক্রমণে লামায় কৃৃষকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB