নাইক্ষ্যংছড়ি উপজেলাস্থ ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়ায় অবস্থিত কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ বিওপির বিশেষ টহল দলের অভিযানে ২ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) সকালে বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী দিক-নির্দেশনায় কমান্ডার নায়েক মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে তুলাতুলী আমবাগান নামক স্থান থেকে এসব ইয়াবা ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত আটককৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল বলে জানিয়েছে বিজিবি।







