শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

লামায় মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন

কামরুল হাসান টিপু, লামা by কামরুল হাসান টিপু, লামা
সোমবার, ২৭ মার্চ ২০২৩
0 0
লামায় মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
0
SHARES
314
VIEWS
Share on FacebookShare on Twitter

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন সরকারী কার্যালয় ও দফতর সমূহ, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান। (২৬ মার্চ) রবিবার সকাল ৬টা ১মিনিটে মহান স্বাধীনতা দিবসের শুভ সূচনার পর উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান-উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল এবং নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভার পক্ষ থেকে মেয়র মোঃ জহিরুল ইসলাম, বন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় বনকর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল, লামা সার্কেলের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন ও থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ডাঃ মোঃ মাঈন উদ্দীন মোর্শেদ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুবাইরা বেগমের নেতৃত্বে পরিবার পরিকল্পনা অধিদপ্তর শ্রদ্ধা জানান।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাথোয়াইচিং মার্মার নেতৃত্বে আওয়ামী লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুলের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমির হোসেনের নেতৃত্বে বিএনপি ও অংগ-সংগঠন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহেদ উদ্দিনের নেতৃত্বে উপজেলা যুবলীগ, শহিদুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া একে একে শ্রদ্ধা জানায় সরকারী বিভিন্ন কার্যালয় ও দফতরসমূহ, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সমূহ।

এরপর লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার-ভিডিপি, রোভার স্কাউট, বয় স্কাউট, গার্লস গাইডস ও ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজের পর ডিসপ্লে প্রদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয় বলে জানা গেছে।

Previous Post

চকরিয়ায় বাজার মনিটরিংয়ে ইউএনও, জরিমানা আদায়

Next Post

সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও বীর নিবাস দিয়েছে-বীর বাহাদুর উশৈসিং এমপি

Next Post
সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও বীর নিবাস দিয়েছে-বীর বাহাদুর উশৈসিং এমপি

সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও বীর নিবাস দিয়েছে-বীর বাহাদুর উশৈসিং এমপি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB