শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় পাঁচবছরের মেয়েসহ গৃহবধূ অপহরণের অভিযোগ

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
শনিবার, ২৫ মার্চ ২০২৩
0 0
চকরিয়ায় পাঁচবছরের মেয়েসহ গৃহবধূ অপহরণের অভিযোগ
0
SHARES
309
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাদা বিবিরখিল এলাকা থেকে সনজু শ্রী দাশ (৩৫) নামের এক গৃহবধূ শিশু মেয়েসহ অপহরণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ১৫ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ হলেও পরিবার সদস্যরা এখনো তাদের কোন হদিস পাচ্ছে না।

এ অবস্থায় পরিবার সদস্যদের মাঝে উদ্বেগ আতঙ্ক দেখা দিয়েছে।

এ ঘটনায় ওই গৃহবধূর বড়বোন মনজু শ্রী দাশ বাদি হয়ে অপহরণের তিনদিন পর গত ১৩ মার্চ চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু ( নং৬৬১) করেছেন।

নিখোঁজ গৃহবধূর বড়বোন মনজু শ্রী দাশ বলেন, গত ১০ মার্চ সকাল সাড়ে এগারোটার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বিবিরখিলস্থ নিজ বাড়ি থেকে আমার ছোট বোন সনজু শ্রী দাশ (৩৫) সাথে তার পাঁচ বছরের শিশু মেয়ে শ্রেয়া দাশকে নিয়ে চট্টগ্রামের আমার বাসায় আসার উদ্দেশ্যে বের হন।

ওইসময় বাড়ি থেকে কিছু দুর যাওয়ার পর কতিপয় দুবৃর্ত্তরা শিশুসহ তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনার পর আমরা গত ১৫ দিন ধরে চকরিয়া উপজেলা ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুজি করেও তাদের হদিস পাচ্ছি না।

মনজু শ্রী দাশ বলেন, আমার বোন সনজু শ্রী দাশের স্বামী প্রেমদুলা দাশ একজন প্রবাসী। স্বামী না থাকার সুযোগে বাড়ির সীমনা নিয়ে প্রতিবেশী লোকজনের সঙ্গে বিরোধের জেরে মামলা রয়েছে।

আমরা আশঙ্কা করছি, ঘটনার দিন স্বামীর পাঠানো নগদ ৭ লাখ টাকা ও সঙ্গে ৫-৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চট্টগ্রামে আমার বাসায় আসার পথে ওই টাকা ও স্বর্ণ লুটের জন্য কতিপয় মহল ভাড়াটে দুবৃর্ত্তদের দিয়ে এ ঘটনাটি সংগঠিত করেছে।

মনজু শ্রী দাশ বলেন, আমার বোন সনজু শ্রী দাশ ও তার শিশু মেয়ে শ্রেয়া দাশ নিখোঁজের ঘটনায় চকরিয়া থানায় রুজু করা সাধারণ ডায়েরি (জিডি নং ৬৬১) তদন্তের জন্য চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দিয়েছেন। কিন্তু ১৫ দিন সময় অতিবাহিত হলেও পুলিশের তদন্ত কর্মকর্তা এখনো তাদের উদ্ধার কিংবা কোথায় আছে সনাক্ত করতে পারেনি।

এব্যাপারে জানতে চাইলে চকরিয়া উপজেলার হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সেলিম হোসেন বলেন, বিষয়টি তদন্তের জন্য ফাঁড়ির এএসআই মো.সোলায়মান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে একটি ওনার সঙ্গে কথা বলুন।

এএসআই মো সোলায়মান খান বলেন, গৃহবধূ সনজু শ্রী দাশ নিখোঁজ সংক্রান্ত জিডির অভিযোগ পেয়ে ওই গৃহবধূর বাড়িতে যাই এবং ঘটনাস্থল পরিদর্শন করি। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূর ঘটনাটি প্রেমঘটিত হতে পারে। তারপরও আমরা নিখোঁজ ওই গৃহবধূকে উদ্ধারে সব রকমের চেষ্টা চালাচ্ছি।

Previous Post

আন্তঃজেলা ডাকাত দলের গ্রুপ লিডার গ্রেফতার

Next Post

চকরিয়ায় বাজার মনিটরিংয়ে ইউএনও, জরিমানা আদায়

Next Post
চকরিয়ায় বাজার মনিটরিংয়ে ইউএনও, জরিমানা আদায়

চকরিয়ায় বাজার মনিটরিংয়ে ইউএনও, জরিমানা আদায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB