শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় গরুচোর চক্রের গুলিতে যুবক গুলিবিদ্ধ

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
0 0
চকরিয়ায় গরুচোর  চক্রের গুলিতে যুবক গুলিবিদ্ধ
0
SHARES
304
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রধারী গরু চোর চক্রের গুলিতে মোঃ জাহাঙ্গীর আলম (২৮) নামের যুবক গুলিবিদ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার দিবাগত-রাত ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের (৭নং ওয়ার্ড) মগছড়াজুম এলাকার গ্রামের ভেতরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নিরীহ যুবক জাহাঙ্গীর আলম ওই এলাকার মৃত আবুল কাছিমের ছেলে। পেশায় তিনি স্থানীয় রেললাইন প্রকল্পের শ্রমিক।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী স্থানীয় মগছড়াজুম এলাকার গৃহকর্ত্রী রেজিয়া বেগম জানান, মধ্যরাতে একদল সশস্ত্র চোর চক্র তাদের বাড়িতে একটি ষাঁড় চুরি করতে আসে। গোয়াল ঘরে গরুর নড়াচড়া বুঝতে পেরে তার স্বামী ইসলাম আহমদ মুঠোফোনে প্রতিবেশীদের অবগত করেন।

এখবর পেয়ে পার্শ্ববর্তী বাড়ির যুবক জাহাঙ্গীর আলম লোহার রড় নিয়ে চোর ধরতে চলাচল সড়কের উপর নিরাপদ স্থানে অবস্থান করে। এই অবস্থায় স্থানীয় লোকজনের সমাগম বোঝতে পেরে চোর চক্র পালিয়ে যাওয়ার সময় সামনে পড়ে জাহাঙ্গীর আলম।

এসময় তাৎক্ষণিক তার দিকে ছড়াগুলি বর্ষণ করে পালিয়ে যায় দলবদ্ধ চক্রটি। ঘটনার পর পর প্রতিবেশী লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতের অবস্থা গুরুতর দেখে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেন কর্তব্যরত চিকিৎসক।

আহতের জেঠাতো ভাই আবু বক্কর জানান, জাহাঙ্গীরের ডান হাতের বাহু ও চোখে গুলিবিদ্ধ হয়েছে। কক্সবাজার সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। তিনি বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। পরে চকরিয়া থানা পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।

তিনি বলেন, ডুলাহাজারা ইউনিয়নে গরু চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা দিনদিন বাড়ছে। জড়িত রয়েছে এখানকার সংঘবদ্ধ একাধিক চক্র।

এসব বিষয়ে আইনি সহযোগিতা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে। অপ্রতিরোধ্য চুরি ছিনতাই কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতায় রয়েছে এখানকার সাধারণ জনগণ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, এরকম কোন ঘটনা সম্পর্কে তিনি জানেন না। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান তিনি।

Previous Post

অপহরণ চেষ্টা মামলায় অবশেষে চকরিয়া থানা পুলিশের জালে কিশোরগ্যাং লিডার

Next Post

সম্মিলিত প্রয়াসে গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি অর্জন সম্ভব- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Next Post
সম্মিলিত প্রয়াসে গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি অর্জন সম্ভব- সংস্কৃতি প্রতিমন্ত্রী

সম্মিলিত প্রয়াসে গণহত্যার আর্ন্তজাতিক স্বীকৃতি অর্জন সম্ভব- সংস্কৃতি প্রতিমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB