শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়া শতভাগ গৃহহীন ও ভুমিহীন উপজেলায় উন্নীত

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
বুধবার, ২২ মার্চ ২০২৩
0 0
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিক ঘোষণার মধ্যদিয়ে অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলা শতভাগ ভুমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলায় উন্নীত হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে চকরিয়া উপজেলার ১৯২ ভুমিহীন পরিবারের মাঝে দুইশতক জমিসহ নতুন বাড়ির দলিল আনুষ্ঠানিক হস্তান্তর করার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চকরিয়া উপজেলাকে গৃহহীন ও ভৃমিহীন উপজেলা ঘোষণা দেন তিনি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর সভাপতিত্বে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন থেকে সরাসরি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে উপকারভোগী পরিবারের নারী পুরুষের হাতে জমির দলিল ও বাড়ির চাবি তুলে দেন কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদি।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি মো রাহাত উজ জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জে সি চৌধুরী, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু।

এছাড়াও অনুষ্ঠানে চকরিয়া উপজেলার ১৮ ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শ্রেণীপ্রেশার নাগরিক ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে চকরিয়া উপজেলার ভুমিহীন ৮৭৪ পরিবারের জন্য জমিসহ একটি করে নতুন বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরই আলোকে উপজেলা প্রশাসনের যাছাই বাছাই শেষে ২০১৭ সালের তালিকা অনুযায়ী মোট ৮৭৪ টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

তিনি বলেন, প্রথম পর্যায়ে খাসজমিতে ১৮২ টি নতুন বাড়ি নির্মাণপুর্বক বরাদ্দ প্রদান করা হয়।

পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে আরও ৫০০ ভুমিহীন পরিবারের মাঝে জমির দলিল সহ নতুন বাড়ি বুঝিয়ে দেওয়া হয়।

সর্বশেষ বুধবার (২২ মার্চ) চতুর্থ পর্যায়ে নির্মিত ১৯২ টি নতুন বাড়ি ও জমির দলিলপত্র গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগী পরিবারের মাঝে আনুষ্ঠানিক হস্তান্তর করার মাধ্যমে চকরিয়া উপজেলা শতভাগ গৃহহীন ও ভুমিহীন মুক্ত উপজেলায় উন্নীত হয়েছে।

চতুর্থ পর্যায়ের ১৯২টি বাড়ি হস্তান্তরসহ চারধাপে চকরিয়ায় সর্বমোট ৮৭৪ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাথাগোঁজার ঠাই হয়েছে।

ইউএনও জেপি দেওয়ান বলেন, ইতোপূর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়পর্যায়ে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে হস্তান্তর করা বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।

বসবাসরত পরিবার সদস্যদের স্বাবলম্বী করতে তিনটি সমিতি গঠন করা হয়েছে। আয়বর্ধক কর্মসুচী হিসেবে ১২৯টি পরিবারকে পুষ্টি বাগান প্রদর্শনীর মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে।

এছাড়া ২০২২-২৩ অর্থবছরে উপকারভোগী পরিবারের ৪৫ জন নারীপুরুষকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সরকারি ভাতার সুবিধা নিশ্চিত করা হয়েছে।

তাদের জীবনযাত্রার মানোন্নয়নে বেশিরভাগ পরিবারের নারীপুরুষকে মহিলা বিষয়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ ও সরকারি সেবার আওতায় আনা হয়েছে।

পাশাপাশি সংশ্লিষ্ট আশ্রয়ন প্রকল্প এরিয়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আভ্যন্তরীণ ও সংযোগ সড়কগুলো জিপিপিতে অন্তর্ভুক্ত করার জন্য প্রাক্কলন তৈরি পুর্বক স্থানীয় সরকার বিভাগে এবং কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

Previous Post

রামু উপজেলার ছাত্রলীগের সাবেক আহবায়ক মাহবুবুল আলম চৌধুরীর ইন্তেকাল

Next Post

অপহরণ চেষ্টা মামলায় অবশেষে চকরিয়া থানা পুলিশের জালে কিশোরগ্যাং লিডার

Next Post
অপহরণ চেষ্টা মামলায় অবশেষে চকরিয়া থানা পুলিশের জালে কিশোরগ্যাং লিডার

অপহরণ চেষ্টা মামলায় অবশেষে চকরিয়া থানা পুলিশের জালে কিশোরগ্যাং লিডার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB