শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো: আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি by মো: আজিজুল হক, পেকুয়া প্রতিনিধি
সোমবার, ২০ মার্চ ২০২৩
0 0
দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি উদ্বোধন  করলেন প্রধানমন্ত্রী
0
SHARES
323
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। নতুন মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। মিং ক্লাসের দু’টি সাবমেরিন কমিশনিং এর মাধ্যমে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে যাত্রা করলো বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (২০ মার্চ) কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি ‘বানৌজা শেখ হাসিনা’ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে সাবমেরিন ঘাঁটি এলাকা সাজানো হয় বর্ণিল সাজে।

নৌবাহিনী সূত্র জানায়, চীনের কারিগরী সহায়তায় বাংলাদেশ নিজস্ব অর্থায়নে দেশের প্রথম সাবমেরিন ঘাঁটিটি নির্মাণ করে। সাবমেরিন ঘাঁটি নির্মাণে দেড়শো কোটি মার্কিন ডলার ব্যয় করা হয়েছে।

চীন থেকে দু’টি সাবমেরিন কিনতে ব্যয় হয়েছে বিশ কোটি ৩৩ লাখ ডলার। ২০১৭ সালে সাবমেরিন যুগে প্রবেশের পর কর্ণফুলী নদীর ঈশা খাঁ নৌঘাঁটিতে রাখা হতো বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ সাবমেরিন। এসময় সাবমেরিনের এ ঘাঁটি নির্মাণের ঘোষণা দেন সরকার প্রধান।

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের পাশ ঘেঁষে প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি করা হয় সাবমেরিন ঘাঁটিটি।

সাবমেরিন দুটির প্রতিটির দৈর্ঘ্য ৭৬ মিটার ও প্রস্থ সাড়ে ৭ মিটার। টর্পেডো ও মাইনে সুসজ্জিত সাবমেরিনগুলো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও ডুবো জাহাজে আক্রমণ চালাতে সক্ষম। পূর্ণ ধারণক্ষমতা নিয়ে এগুলোর গতিবেগ ঘণ্টায় ১৭ নটিক্যাল মাইল।

নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বানৌজা শেখ হাসিনা ঘাঁটিতে সাবমেরিন নিরাপদে রাখতে বেসিন ও এন্ট্রি চ্যানেল, সাবমেরিন ফ্রিট হেডকোয়ার্টারস, যুদ্ধ জাহাজের বার্থিং ফ্যাসিলিটিজ, এবং সাবমেরিন সংক্রান্ত সকল প্রকার বেস সাপোর্ট ফ্যাসিলিটিস রয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিনের অর্ন্তভূক্তির পর হতে এর অবস্থান ছিল কর্ণফুলী নদীর তীরবর্তী বানৌজা ঈসা খানে।

সাবমেরিনের অপারেশনাল কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ বার্থিংয়ের জন্য বিশেষায়িত ও স্বয়ংসম্পূর্ণ ঘাঁটি খুবই জরুরি। এ প্রেক্ষিতে সাবমেরিনের নিরাপদ বার্থিং সুবিধার জন্য বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে কক্সবাজার জেলার পেকুয়ায় নির্মিত হয়েছে আধুনিক সকল সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ সাবমেরিন ঘাঁটি।

বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক, যুগোপযোগী ও ত্রিমাত্রিক নৌবাহিনী হিসাবে রুপান্তরে সাবমেরিন সংযোজন ছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

সংবেদনশীল ও কৌশলগত রণতরী হিসেবে সাবমেরিন এর সর্বোত্তম ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিতকল্পে একটি বিশেষায়িত ও স্থায়ী ঘাঁটির গুরুত্ব বিবেচনায়, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা, ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টায় গত ১২ মার্চ ২০১৭ এ ‘বানৌজা শেখ হাসিনা’ নির্মাণে ঘাঁটির নামফলক উন্মোচিত হয়।

কমিশনিং উদ্বোধনের আগে গণভবন হতে ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ঘাঁটির অধিনায়ক কমডোর মোহাম্মদ আতিকুর রহমান এর হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন।

এর মধ্য দিয়ে ঘাঁটিটি নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করল।

নৌবাহিনীর প্রধান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্টিত কমিশনিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী গঠনে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্ঠার কথা তুলে ধরে বলেন, সমুদ্রের অফুরন্ত প্রাকৃতিক সম্পদ রক্ষায় নৌবাহিনী আধুনিকায়ন করা হচ্ছে।

বাংলাদেশের সামুদ্রিক সম্পদ রক্ষা ও দূর্যোগ মোকাবেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আধুনিক ত্রিমাত্রিক নৌবাহিনীর স্বপ্ন দেখেছিলেন তিনি তা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে একটি আধুনিক শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে এ বিষেশায়িত ঘাঁটি সংযোজিত হয়েছে বলে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

বাংলাদেশের জলসীমা সুরক্ষায় নৌবাহিনীর সাবমেরিনসমূহের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করতে এ ঘাঁটির গুরুত্ব অপরিসীম। এছাড়া, দেশের সার্বভৌমত্ব, সমুদ্রসীমার নিরাপত্তা রক্ষা ও চলমান অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালনের জন্য নৌবাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

এর আগে ‘বানৌজা শেখ হাসিনা’ ঘাঁটিতে ভিডিও টেলিকনফারেন্সে সংযুক্ত হলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও ঘাঁটির অধিনায়ক কমডোর মোহাম্মদ আতিকুর রহমান, চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক ও পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময় সাবমেরিনারদের একটি চৌকস দল মাননীয় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোগণ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কুটনৈতিক ব্যক্তিবর্গ, নৌ সদর দপ্তরের পিএসওগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Previous Post

রাষ্ট্রপতির কাছ থেকে দেশসেরা স্কাউট এডওয়ার্ড পেলেন চকরিয়ার শিক্ষার্থী অপি

Next Post

চকরিয়ার পহরচাদা ফাজিল মাদ্রাসায় পুরষ্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

Next Post
চকরিয়ার পহরচাদা ফাজিল মাদ্রাসায় পুরষ্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

চকরিয়ার পহরচাদা ফাজিল মাদ্রাসায় পুরষ্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB