জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে চকরিয়ায় ১৭ মার্চ সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খ
সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সদস্য সাবেক ছাত্রনেতা আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও জেলা শাখার সদস্য এডভোকেট ফয়জুল কবিরের সঞ্চালন অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সম্প্রীতি বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক এ কে এম গিয়াসউদ্দিন।

সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা গিয়াসউদ্দিন চৌধুরী ও মাতামুহুরি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসীন বাবুল ও জেলা শাখার সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম।
আলোচনা সভা শেষে জন্মদিনের কেক কাটা হয়।
সভায় প্রধান অতিথি প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন বলেন, বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির নেপথ্যে ছিল বঙ্গবন্ধুর সারাজীবনের নিরলস ও আপোষহীন প্রচেষ্টা। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক, জাতিরজনক ও বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি। তাঁর সাথে আর কাউকে সমান্তরাল করাটা হচ্ছে— ইতিহাস বিকৃতি, যা সম্প্রীতিকে বিনষ্ট করে।
তিনি বলেন, সম্প্রীতি মানে শুধু সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, সামাজিক ও রাজনৈতিক তথা সর্বক্ষেত্রে সম্প্রীতি প্রতিষ্ঠা করাতে হবে এবং এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, সম্প্রীতি ব্যতিরেকে সমাজে শান্তি আশা করা যায়না।







