কক্সবাজারের চকরিয়ায় অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ চোরাই গাছসহ একটি পিকআপ গাড়ী জব্দ করেছে বনবিভাগের স্পেশাল টিম। সোমবার (২৭ ফ্রেরুয়ারী) রাত ৭টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালীর ইউনিয়নস্হ পেট্রোল পাম্পের সামনে থেকে গাড়িটি জব্দ করা হয়েছে।
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের এসও আলাউদ্দিন বলেন, বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার এর নির্দেশে অবৈধভাবে বনাঞ্চল থেকে বিভিন্ন প্রকার গাছ কেটে পাচারকালে ধাওয়া করে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপিস্হ পেট্রোল পাম্পের কাছ থেকে গাছভর্তি গাড়ীটি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, জব্দ করার পূর্বে আমরা গাড়ীটি ধরার জন্য পিছন থেকে ধাওয়া করেছি। এটি টের পেয়ে গাড়ীটি মহাসড়কের একপাশে কৌশলে থামিয়ে চালক পালিয়ে যায়। তাই চালককে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত গাছভর্তি গাড়ীটি ফাঁসিয়াখালী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। এব্যাপারে পাচারকারী ও গাড়ীটি বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বনবিভাগের স্পেশাল টিমের অভিযানে সহযোগিতা করেন চকরিয়ার ফাঁসিয়াখালীর রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন, ডুলাহাজারার বনবিট কর্মকর্তা অবনি কুমার রায় সহ বনবিভাগের লোকজন।







