শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় শাহ উমর আশ্রয়ণ প্রকল্পে ৪৩ পরিবার পেল ঘর

এম.জিয়াবুল হক,চকরিয়া by এম.জিয়াবুল হক,চকরিয়া
শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩
0 0
চকরিয়ায় শাহ উমর আশ্রয়ণ প্রকল্পে  ৪৩ পরিবার পেল ঘর
0
SHARES
305
VIEWS
Share on FacebookShare on Twitter

মুজিব শতবর্ষের অঙ্গীকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আশ্রয়ণের সবার অধিকার শীর্ষক প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এবার কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে ভুমিহীন ও গৃহহীন ৪৩ হতদরিদ্র পরিবার পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই একটি করে নতুন বাড়ি। সরকারি বরাদ্দে দুই শতক জমিসহ নবনির্মিত বাড়িগুলো উপকারভোগী পরিবারের নারীপুরুষ সদস্যদের হাতে আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ উমর আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ৪৩টি নতুন বাড়ি উপকারভোগীদের মাঝে বুঝিয়ে দেয়া হয়েছে।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারের মাঝে নবনির্মিত বাড়ি হস্তান্তর করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাহাত উজ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোঃ আরিফ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে কাকারা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার সুধীজন ও উপকারভোগী পরিবারের নারীপুরুষ সদস্যরা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি সহসা চকরিয়াকে শতভাগ ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা দেবেন।

সেই লক্ষ্য নিয়েই চকরিয়া উপজেলা প্রশাসন মুজিব শতবর্ষের অংশ হিসেবে আশ্রয়ণ প্রকল্পের নতুন বাড়ি নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতোমধ্যে চকরিয়ায় চতুর্থ ধাপের ১৯২টি গৃহ হস্তান্তরের মাধ্যমে উপজেলার মোট ৮৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর।

প্রধানমন্ত্রীর উপহারের দুই শতক জমির মালিকানার সাথে এই বাড়িতে থাকছে দু’টি করে শোয়ার কক্ষ, একটি রান্নাঘর, একটি শৌচাগার, বারান্দা ও সুপেয় পানির জন্য নলকূপ। পাশাপাশি সহসা নতুন বাড়িগুলোতে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ লাইন।

Previous Post

কক্সবাজার ও রোহিঙ্গা শিবিরে প্লাস্টিকের ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন

Next Post

মারমা সংস্কৃতি সংস্থার অডিটোরিয়াম ভবন উদ্বোধন করলেন-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

Next Post
মারমা সংস্কৃতি সংস্থার অডিটোরিয়াম ভবন উদ্বোধন করলেন-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

মারমা সংস্কৃতি সংস্থার অডিটোরিয়াম ভবন উদ্বোধন করলেন-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB