শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

গোলাম আজমের নামে নির্মিত কক্সবাজার কলেজের গেইট ভেঙ্গে ফেলা হচ্ছে

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার by এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
0 0
গোলাম আজমের নামে নির্মিত কক্সবাজার কলেজের গেইট ভেঙ্গে ফেলা হচ্ছে
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার সরকারী কলেজের প্রধান ফটকে জামায়াতের সাবেক আমীর গোলাম আজমের নামে নির্মিত গেইট অবশেষে অপসারিত হচ্ছে।

গত ১৯ ফেব্রুয়ারী শহরের বিলাসবহুল হোটেল মিলনায়তনে আয়োজিত কক্সবাজার সরকারি কলেজের হীরক জয়ন্তী উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়স হয়।

সভায় উপস্থিত কক্সবাজার কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জোরালো দাবীর পরিপ্রেক্ষিতে গোলাম আজমের নামে নির্মিত গেইট ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত হয়।

হীরক জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক কক্সবাজার কলেজের সাবেক জিএস জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান এই গেইট অপসারণের ঘোষণা দেন।

উল্লেখ্য আগামী ৪ মার্চ হীরক জয়ন্তী উদযাপনের কথা রয়েছে। এর আগেই এই কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আজমের নামে স্থায়ীভাবে নির্মিত গেইট ভেঙ্গে ফেলা হবে।

স্বাধীনতার মাসে একজন যুদ্ধাপরাধীর স্মৃতি চিহ্ন মুছে যাবে কক্সবাজার সরকারী কলেজের গেইট থেকে এর চেয়ে খুশীর খবর আর কি হতে পারে? এমনটাই মনে করেন কক্সবাজারের প্রগতিশীল সচেতন ছাত্র জনতা।

খোঁজ নিয়ে জানাগেছে ১৯৯১ সালে কক্সবাজার কলেজে ইসলামী ছাত্র শিবিরের নবীনবরণ ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সাবেক আমীর গোলাম আজম।

তার আগমন উপলক্ষে ইসলামী ছাত্রশিবির উদ্যোগে কক্সবাজার কলেজের প্রধান গেইট গোলাম আজমের নামের অধ্যাক্ষর দিয়ে নির্মাণ করা হয়। তখন কলেজের ছাত্র সংসদসহ পুরো কলেজের নিয়ন্ত্রণ করতো ইসলামী ছাত্র শিবির।

হীরক জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব কক্সবাজার সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ওই কলেজের সাবেক শিক্ষার্থী ফজলুল করিম বলেন, ১৯৮০ থেকে ২০১০ সাল পর্যন্ত কক্সবাজারে কলেজের নিয়ন্ত্রণ ছিল ইসলামী ছাত্র শিবিরের হাতে। অন্য কোন ছাত্র সংগঠনের ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ ছিল না। দীর্ঘ ৩০ বছর ইসলামী ছাত্র শিবিরের রাজত্ব চলে কক্সবাজার কলেজে।এমনকি ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ও কক্সবাজার কলেজের সকল কর্মকাণ্ড চলতো শিবিরের নির্দেশনায়। শিক্ষার্থী ভর্তি থেকে পাস, ফেল ও হোস্টেল বরাদ্দ সবই ছিল ইসলামী ছাত্র শিবিরের নিয়ন্ত্রণে।

গত ত্রিশ বছরে ছাত্রলীগ,ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্র সংগঠনের অসংখ্য নেতা কর্মী হতাহত হয় শিবিরের নির্যাতনে। এসব হতাহতদের চিত্র তুলে ধরেন সাবেক ও বর্তমান ছাত্রলীগ ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র নেতৃবৃন্দ। তাদের একটায় দাবী ইসলামী ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মী যারা প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করেছে,মামলা করেছে, গাড়ি ভাংচুর করেছে, নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত, বৌদ্ধ মন্দিরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে তাদের সাথে একাত্ম হয়ে হীরক জয়ন্তী উদযাপন করা সম্ভব নয়। দুষ্কৃতকারীদের বিভিন্ন উপ কমিটি থেকে বাদ দিতে হবে।

এক প্রশ্নের জবাবে হীরক জয়ন্তী উদযাপন পরিষদের সদস্য সচিব ফজলুল করিম বলেন, যখন গোলাম আজমের নামে কক্সবাজার কলেজের গেইট নির্মাণ করা হয়েছিল তখন তিনি ওই কলেজের প্রফেসর ছিলেন। তখন অধ্যক্ষ ছিলেন গুরুপদ পালিত। তিনি শিবিরের চাপের মুখে বাধ্য হয়েছিলেন গোলাম আজমের নামে নির্মিত গেইটের অনুমোদন পত্রে স্বাক্ষর করতে। আমাদের ও স্বাক্ষর করতে চাপ প্রয়োগ করা হয়েছিল। আমি ও অন্য আরেকজন প্রফেসর এতে স্বাক্ষর করি নাই।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা বর্তমান পাবলিক প্রসিকিউটর (পিপি)ফরিদুল আলম বলেন,কক্সবাজার কলেজের প্রধান ফটকে নির্মিত গোলাম আজমের নামে গেইট নির্মাণ বন্ধ করতে এবং নির্মাণ হওয়ার পর তা ভেঙ্গে ফেলার জন্য আন্দোলন সংগ্রাম করেছি।তখনকার রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমাদের আন্দোলন সংগ্রাম কোন কাজে আসেনি।

জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ এবং জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট রনজিৎ দাশ বলেন,আমি কক্সবাজার কলেজের ছাত্র ছিলাম। কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগসহ প্রগতিশীল ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল শিবির। আমরা কলেজ ক্যাম্পাসে এসে ছাত্র রাজনীতি করতাম। এতেও তারা চরমভাবে ক্ষুব্ধ ছিল আমাদের উপর। ৮০ দশকে জেলা আওয়ামী লীগ অফিস ভাংচুর করে অসংখ্য নেতাকর্মীদের আহত করেছিল জামায়াত শিবির।

শুধু তাই নয়, ১৯৯২ সালে পাবলিক হলে যুবলীগের সম্মেলনে সশস্ত্র হামলা চালিয়ে তৎকালীন জেলা যুবলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম নজরুল ইসলাম চৌধুরীসহ অসংখ্য নেতাকর্মীদের আহত করেছিল জামায়াত শিবির। তাদের সাথে আর যাই হোক হীরক জয়ন্তী উদযাপন হতে পারেনা।

দীর্ঘ ৩২ বছর পর কক্সবাজার সরকারি কলেজের মূল ফটকে থাকা যুদ্ধাপরাধী গোলাম আজমের নামের J এবং A সংযুক্ত করে নির্মিত গেইট অবশেষে অপসারিত হচ্ছে জেনে মুক্তি যুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতার পক্ষের শক্তির ছাত্র জনতা আনন্দ উচ্ছাসে মেতে উঠে।

Previous Post

ঈদগড়- ঈদগাঁও সড়কে অপহৃত ২ যুবক মুক্তিপণে মুক্ত, অপহরণকারী আটক

Next Post

লামায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Next Post
লামায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

লামায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB