শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পথ দেখাচ্ছে : শিক্ষামন্ত্রী

চকোরী প্রতিবেদক by চকোরী প্রতিবেদক
রোববার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
0 0
কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পথ দেখাচ্ছে : শিক্ষামন্ত্রী
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

বান্দরবানের লামায় আজ রবিবার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি কোয়ান্টাম কসমো কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন। এ সময় শিক্ষামন্ত্রীকে এই স্কুলের সুদক্ষ প্যারেড দল গার্ড অব অনার প্রদান করে।

এছাড়াও স্কুলের শিক্ষার্থীরা তার আগমন উপলক্ষে ডিসপ্লে ও ব্যান্ডবাদন প্রদর্শন করে শিক্ষামন্ত্রী ও উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুগ্ধ করে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডা. দীপু মনি বলেন, ‘আমি খুব গর্ব অনুভব করছি যে আমাদের দেশে এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, যারা জাতীয় শিক্ষাক্রম অনুসরণের পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। আর সেই বাংলাদেশ গড়বার পথে তোমরা কিন্তু পথ দেখাচ্ছ আমাদের। আমি আশা করি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং তারাও এগিযয়ে যাবে। তখন আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমরা গড়ে তুলব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ।’

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই স্কুলের জিমনেশিয়াম পরিদর্শন করেন। এসময় জিমন্যাস্ট শিক্ষার্থীরা তাদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে।

একই দিন ডা. দীপু মনি কোয়ান্টাম ফাউন্ডেশন লামা সেন্টারে অবস্থিত ব্যাম্বোরিয়াম নামক ৩৭ প্রজাতির বাঁশ গাছের সংগ্রহশালা পরিদর্শন করেন। এসময় তিনি একটি বৃক্ষ চারাও রোপন করেন।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক অধ্যাপক ড. মোঃ নিজামুল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. শফিউল আজম, এনসিটিবি-এর সদস্য অধ্যাপক মশিউজ্জামান, চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী গোলাম মাওলা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক সৈয়দ মইনুল হাসান, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জনসংযোগ কর্মকর্তা আবুল খায়েরও সহকারী একান্ত সচিব মফিজুর রহমান।

এসময় সৌজন্যে সাক্ষাৎ করেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা মোস্তফা জামাল,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, আজিজ নগর ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন কোম্পানি, সরই চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানি,রূপসীপাড়া চেয়ারম্যান ছাচিংপ্রু মারমা সহ লামা উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সভাপতি অধ্যাপক আমেনা বেগম।

Previous Post

মাতামুহুরী উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

Next Post

ঈদগড়- ঈদগাঁও সড়কে অপহৃত ২ যুবক মুক্তিপণে মুক্ত, অপহরণকারী আটক

Next Post
ঈদগড়- ঈদগাঁও সড়কে অপহৃত ২ যুবক মুক্তিপণে মুক্ত, অপহরণকারী আটক

ঈদগড়- ঈদগাঁও সড়কে অপহৃত ২ যুবক মুক্তিপণে মুক্ত, অপহরণকারী আটক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB