আজ ১৮/২/২০২৩ ইং( শনিবার) বান্দরবান ষ্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট /২০২৩ এর সেমিফাইনালে লামা উপজেলা দল ১-০ গোলে নাইক্ষ্যংছড়ি উপজেলা দলকে হারিয়ে ফাইনালে উঠেছে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন লামা উপজেলা দলের একমাত্র গোলদাতা অ্যাল ব্যাট।
অন্যদিকে বান্দরবান সদর উপজেলা বনাম লামা উপজেলা শিক্ষক সমাজের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচে ৫ উইকেটে লামা উপজেলা জয়লাভ করে। উক্ত খেলা উদ্বোধন করেন লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম।
পুরুস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল,বান্দরবান পার্বত্য জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সীমা রানী দাস, বান্দরবান পার্বত্য জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, লামা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুল আবচার, লামা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক নাজেম উদ্দিন, মিঃ আশিষ কুমার দত্ত মোঃ নুরুল হুদা চৌধুরী, মো: ওয়াহিদুল্লাহ, মোঃ মুজিবুর রহমান







