শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

চকরিয়ায় বসতঘরে হামলা-ভাংচুর, ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের নামে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

এম জিয়াবুল হক, চকরিয়া by এম জিয়াবুল হক, চকরিয়া
সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৩
0 0
0
SHARES
306
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের চকরিয়ায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধ নিয়ে গ্রাম আদালতের একতরফা রায় বাস্তবায়নের অজুহাতে বসতবাড়িতে হামলার অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনজন সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা রুজু হয়েছে। রোববার ১২ ফেব্রুয়ারী চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা বরইতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম হিন্দুপাড়ার বাসিন্দা মিল্টন কান্তি দে বাদি হয়ে মামলাটি রুজু করেছেন।

মামলায় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, ইউনিয়ন পরিষদের তিনজন সদস্য (মেম্বার) যথাক্রমে কাউছার উদ্দিন জোসেফ, আতিক উল্লাহ, মহিলা মেম্বার রাশেদা বেগম ও ইউনিয়ন পরিষদের জারিকারক মহসিন ওরফে লিমন, বাদির ভাই সেন্টু কান্তি দে’কে আসামি করা হয়েছে। এছাড়া এজাহারে আরও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা রুজু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাদির কৌশলী ও চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী এইচএম শহিদুল্লাহ চৌধুরী। তিনি বলেন, বিজ্ঞ আদালত বাদির ফৌজদারি অভিযোগটি আমলে নিয়ে তদন্তপুর্বক প্রতিবেদন দিতে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বাদি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পশ্চিম হিন্দুপাড়া এলাকার মৃত মিলন কান্তি দে’র ছেলে মিল্টন কান্তি দে বলেন, আমার পৈত্রিক বসতভিটার পরিমাণ ৪১ কড়া। অর্ধেক জায়গায় আমি বাড়ি নির্মাণ করেছি, অপর অর্ধেক জায়গা ছোট ভাই সেন্টু কান্তি দের জন্য পৈতৃক বাড়িসহ স্থিত অবস্থায় রেখে দিয়েছি।

এরপরও কতিপয় মহলের ইন্ধনে আমার ছোট ভাই সেন্টু কান্তি দে বাড়ির ভাগ দাবি করে বরইতলী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে আমার বিরুদ্ধে মামলা করে। পরবর্তীতে ওই মামলায় একতরফা রায় দেন ইউপি চেয়ারম্যান ও পরিষদের মেম্বাররা।

বাদি মিল্টন কান্তি দে বলেন, সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারী বিকালে গ্রাম আদালতের রায় বাস্তবায়নের অজুহাতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল আমার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা বাড়িতে থাকা আমার স্ত্রী সন্তানদের জিন্মিদশায় রেখে দেয়াল ভেঙে দরজা কেটে বাড়ির তিনটি রুম দখলে নেন। পরে রুমের বাইরে তালা লাগিয়ে দেন।

মিল্টন কান্তি দে আরও বলেন, ঘটনার পর তিনি পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। এরপর নিকটস্থ হারবাং পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে গিয়ে আমার স্ত্রী সন্তানদের উদ্ধার করেন।

Previous Post

চকরিয়ায় র ্যাবের অভিযানে দৈশীয় তৈরি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার ২

Next Post

লামা রুপসী পাড়ায় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Next Post
লামা রুপসী পাড়ায় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লামা রুপসী পাড়ায় প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB