শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

অতিরিক্ত যাত্রী নেয়ায় মাঝ সাগরে আটকে যায় সেন্টমার্টিনগামী জাহাজ

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার। by এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার।
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
0 0
অতিরিক্ত যাত্রী নেয়ায় মাঝ সাগরে আটকে যায় সেন্টমার্টিনগামী জাহাজ
0
SHARES
301
VIEWS
Share on FacebookShare on Twitter

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে সাড়ে পাঁচ শতাধিক পর্যটক নিয়ে ডুবোচরে আটকা পড়ে এমভি বার আউলিয়া নামের পর্যটকবাহী একটি জাহাজ।

ধারণক্ষমতার বেশি যাত্রী নেয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পর্যটকদের।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের নাইক্ষ্যংদিয়া এলাকায় জাহাজটি ডুবোচরে আটকে যায়। এতে ভোগান্তিতে পড়েন পর্যটকেরা।

তবে জাহাজ কর্তৃপক্ষ বলছে, হঠাৎ একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কিছুক্ষণ বিরতি নেয় জাহাজটি। এরপর অপর একটি ইঞ্জিনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পর জাহাজটি সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।

এমভি বার আউলিয়া জাহাজের টেকনাফের ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, ইঞ্জিন ত্রুটির কারণে পর্যটকদের নিয়ে নির্দিষ্ট সময়ে সেন্টমার্টিন পৌঁছানো সম্ভব হয়নি। ভাটার আগেই এই নৌপথে ডুবোচরগুলো অতিক্রম করতে হবে। তাই বেলা তিনটায় আবার জাহাজটি টেকনাফের উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের ইনচার্জ আমজাদ হোসেন বলেন,শনিবার সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১০টার মধ্যে টেকনাফের দমদমিয়াঘাট থেকে ৯টি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে জাহাজগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত পর্যটক তোলা হয়েছে কি না, তা পরীক্ষা করেন কোস্টগার্ডের সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশের টেকনাফের উপপরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে সেন্টমার্টিন জেটিঘাটের পৌঁছানোর কথা ছিল জাহাজটির। ডুবোচরে আটকে যাওয়ায় সেটি বেলা পৌনে দুইটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়।

এমভি বার আউলিয়া জাহাজের কয়েকজন পর্যটক বলেন, ধারণাক্ষমতার অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল জাহাজটিতে। টেকনাফের দমদমিয়া ঘাট থেকে ছেড়ে আসার ১ ঘণ্টা ২৫ মিনিট পর জাহাজটি নাফ নদীর মোহনার নাইক্ষ্যংদিয়া এলাকায় ডুবোচরে আটকে যায়।

প্রায় ৪৫ মিনিট ডুবোচরে আটকে ছিল জাহাজটি। পরে বেলা পৌনে দুইটার দিকে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছায়। জাহাজ থেকে পর্যটকদের নামতে আরও আধা ঘণ্টার বেশি সময় লাগে। ওই জাহাজে সেন্টমার্টিনে যাওয়া অনেক পর্যটকেরই জাহাজটিতে করে বেলা তিনটায় টেকনাফে ফেরার টিকিট করা ছিল। ফলে তাঁরা আর সেন্টমার্টিনে নামেননি। এটাকে হয়রানিমূলক বলে মনে করছেন পর্যটকরা।

Previous Post

পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

Next Post

উখিয়ায় অবৈধ মাটি ও বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান:পাইপ ও ড্রেজার জব্দ

Next Post
উখিয়ায় অবৈধ মাটি ও বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান:পাইপ ও ড্রেজার জব্দ

উখিয়ায় অবৈধ মাটি ও বালি পাচারকারীদের বিরুদ্ধে অভিযান:পাইপ ও ড্রেজার জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB