শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আমাদের সম্পর্কে
  • বিজ্ঞাপনের হার
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ
No Result
View All Result
চকোরী—Daily Chakori
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়
No Result
View All Result
চকোরী—Daily Chakori
No Result
View All Result

সাগরে জলদস্যুতা : ৪ জেলেকে সাগরে নিক্ষেপ

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার by এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার
শনিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৩
0 0
সাগরে জলদস্যুতা : ৪ জেলেকে সাগরে নিক্ষেপ
0
SHARES
302
VIEWS
Share on FacebookShare on Twitter

কক্সবাজার উপকূলবর্তী বঙ্গোপসাগরে চারটি মাছ ধরার ট্রলারে জলদস্যুরা হানা দিয়েছে।
জলদস্যুরা এ সময় বাঁধা প্রাপ্ত হলে চার জেলেকে সাগরে নিক্ষেপ করে। এখনো সাগরে নিক্ষিপ্ত চার জেলের সন্ধান মিলেনি।

ধারণা করা হচ্ছে এ চার জেলের সলিল সমাধি ঘটেছে। ফিশিং বোট মালিক সমিতির নেতারা দাবী করেছেন জলদস্যুদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা ছিল।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে কক্সবাজার উপকূলবর্তী সাগরের ১৪ বিউ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন—অলি আহমদ, মো. আনিস, মো. জিয়া ও দেলোয়ার হোসেন। তারা সবাই এফবি হাসান ট্রলারের জেলে।

ট্রলার মালিকদের বরাতে বোট মালিক সমিতির নেতা আতিকুর রহমান বলেন, শুক্রবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্র উপকূলের অন্তত ১০/১৫ কিলোমিটার দূরত্বের ১৪ বিউ নামক এলাকায় এফবি হাসান নামের একটি ট্রলারে করে মাছ ধরছিলো জেলেরা।

এ সময় অন্য একটি ট্রলারে করে ২০/২৫ জনের একটি সশস্ত্র দল ট্রলারে হামলা করে লুটপাট চালায়।

কথাবার্তায় বোঝা গেছে বেশ কয়েকজন রোহিঙ্গা ভাষায় কথা বলেছে।

ওই ট্রলারটির মালিক সদর উপজেলার খুরুশকূলের মো. জকরিয়া।

তিনি বলেন, এসময় বাধা দিলে এফবি হাসানে থাকা ১৯ জেলেকে মারধর ও চারজনকে সাগরের পানিতে ফেলে দেয় জলদস্যুরা।

পরে এফবি হাসানের ইঞ্জিন বিকল করে দিয়ে মাছ ও জালসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায় তারা।

এরপর জলদস্যুরা ঘটনাস্থলের কিছু দূরে মাছ ধরার আরও তিনটি ট্রলারে ডাকাতি করে।

ওই ট্রলারগুলো থেকেও মাছ ও জালসহ অন্যান্য মালামাল লুটের পর ইঞ্জিন বিকল করে নিরাপদ দূরত্বে চলে যায় জলদস্যুরা।

দেলোয়ার নামের এক ফিশিংবোট মালিক জানান, ঘটনার পর থেকে সাগরে ফেলে দেওয়া চার জেলে এখনও নিখোঁজ রয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সাগরে মাছ ধরতে যাওয়া অন্য ট্রলারের সহায়তায় এফবি হাসানকে কক্সবাজার উপকূলে নিয়ে আসা হয়। এখনও সাগরে ভাসছে ডাকাতির শিকার অন্য তিনটি ট্রলার। সাগরে নিক্ষেপ করা চার জেলের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।

শনিবার সকালে বাদী হয়ে কক্সবাজার সদর মড়েল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এফবি হাসানের মালিক মো. জকরিয়া। তবে ঘটনাস্থল নিজেদের আওতাধীন এলাকা নয় বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম ও উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর সঙ্গে কথা হলে ঘটনাস্থল তাদের আওতাধীন নয় বলে জানিয়েছেন।

পরে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, টেকনাফের শামলাপুর উপকূলবর্তী সাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনার ব্যাপারে পুলিশ অবহিত নয়।

তবে ঘটনার ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।ভাসমান তিনটি ট্রলারে ৫০/৬০ জন জেলে রয়েছে। তারা এখনো তীরে ফিরে আসেনি।তারা ফিরে আসলে আরো বিস্তারিত জানা যাবে বলে দাবী করেছেন ফিশিং বোট মালিক সমিতির নেতারা।

Previous Post

টেকনাফে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩০

Next Post

বান্দরবানের লামায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Next Post
বান্দরবানের লামায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

বান্দরবানের লামায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

বিশ্বকাপ ২০২৬ এর ফাইনাল ম্যাচ কেমন হতে পারে

রোববার, ১৯ জুলাই ২০২৬
লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: চকরিয়ায় জনসভায় প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
ছবি: সংগৃহীত

মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

শনিবার, ১৩ জুন ২০২৬
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’

শনিবার, ১৩ জুন ২০২৬
খামেনির দাফন ৯ জুলাই

খামেনির দাফন ৯ জুলাই

শনিবার, ১৩ জুন ২০২৬

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন
সম্পাদকীয় কার্যালয়

গার্লস হাই স্কুল সড়ক, চিরিঙ্গা, চকরিয়া, কক্সবাজার।
মোবাইল : ০১৭১৩৬০৩১৫৫
E-mail: akmgiasuddin@gmail.com

কক্সবাজার অফিস

কলাতলী মোড়, কক্সবাজার

The Daily Chakori was first published on 10 June 1992 as a weekly magazine from Chakaria, Cox’s Bazar. It has been published daily since October 26, 2000. Now Chakori is being published online.
  • মূলপাতা
  • কক্সবাজার
  • জাতীয়
  • রাজনীতি
  • ব্যবসা-বাণিজ্য
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • বিনোদন
  • পর্যটন
  • একনজরে সব জরিপ
© 2024-25 The Daily Chakori. All Rights Reserved.

Website powered by DigitB

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • কক্সবাজার
  • চট্টগ্রাম
  • পার্বত্য চট্টগ্রাম
  • রাজনীতি
  • জাতীয়
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • বিনোদন
  • ব্যবসা
    • পর্যটন
  • আন্তর্জাতিক
  • বিবিধ
    • সাহিত্য
    • মতামত
    • উপ-সম্পাদকীয়

© 2025-26 The Daily Chakori All Rights Reserved. Website powered by DigitB